একজন ব্যক্তি আমার কয়েকটি প্রশ্ন লুক্কায়িত করেছে।আমি তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি?
3 Answers
কোন প্রশ্ন যখন লুক্কায়িত করা হয় তখন সেখানে কোন না কোন ভুলের কারণেই লুক্কায়িত করা হয়।আপনার উত্তরে ভুল থাকার কারণেই লুক্কায়িত করা হয়েছে। অকারণে কোন উত্তর লুক্কায়িত করা হয়না ।
আপনি বলছেন আপনার কয়েকটি প্রশ্ন লুক্কায়িত করা হয়েছে । হতে পারে আপনার প্রশ্ন গুলো নীতিমালার অন্তর্ভূত নয়। তবে আমি মনে আপনার এই অভিযোগ কৃত প্রশ্নটিও লুক্কায়িত করা উচিৎ কেনো না কোন প্রমান ছাড়া অভিযোগ করলে তা গ্রহনযোগ্য নয়। তাই বলছিলাম আপনার প্রশ্নের লিঙ্ক গুলো আমাদের মাঝে দিন পর্যবেক্ষণ করে দেখা হবে যে ঠিক কি কারনে লুক্কায়িত করা হয়েছিলো। বিস্ময়ের প্রশাসন প্যানেলের বিশেষ সদস্যরা সব সময়েই সাধারণ সদস্যের কাছ থেকে প্রশ্ন ও সঠিক উত্তর আশা করে ।অযথা কোন প্রশ্ন বা উত্তর লুক্কায়িত করার কোন প্রয়োজন আছে বলে বিশেষ সদস্যরা কেউ মনে করেন না। তাই বলছি আপনার লুক্কায়িত করা প্রশ্ন গুলোর লিঙ্ক দিন।
আপনার কিছু প্রশ্ন আছে যেগুলি একই প্রশ্ন এই সাইটে এর আগেও বেশ কয়েকবার করা হয়েছে। প্রশ্ন করার আগে ব্যাপারটি অবশ্যই আপনার মাথায় রাখা উচিৎ ছিল। মনে রাখবেন, বিস্ময়ের দায়িত্ব প্রাপ্ত কোনো ব্যক্তি বিনা কারণে কারোর উত্তর লুক্কায়িত করেনা। আমি নিজেও খেয়াল করেছি আপনি একই প্রশ্ন বেশ করেকবার করেছেন যেখানে সেই প্রশ্ন আগেই এই সাইটে একাধিকবার ঘুরিয়ে পেচিয়ে করা আছেই। নিজে সতর্ক না হয়ে অন্যের উপর অভিযোগ আনবেন না। আপনি যে তিনটির লিংক দিয়েছেন ৩টি প্রশ্নই একাধিকবার এই সাইটে করা আছে,একবার নয় একাধিকবার। আপনি আমাকেই ব্যক্তিগত বার্তা দিয়েছিলেন। তবে এধরনের সেইম কোয়ালিটির প্রশ্ন করবেন না। একই প্রশ্ন একাধিক বার করার ফলে আপনার প্রশ্নটি লুক্কায়িত করা হয়েছিল বলেই আমি মতামত প্রদান করছি।নিজে সতর্ক হোন। আশা করি উত্তর পেয়ে গেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy