3 Answers
আহলে হাদীস মানে হচ্ছে হাদীসের অনুসারী। আপনার জীবনকে পরিপুর্ন করতে হাত যেমন ইম্পরট্যান্ট, তেমনি পা ও ইম্পরট্যান্ট। কিন্তু সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট হচ্ছে প্রান। আপনার দেহে প্রান না থাকলে আপনার হাত, পা, চোখ কোনটাই কাজ করবে না। কুরআন হচ্ছে ইসলাম ধর্মের প্রধান রেফারেন্স বা সংবিধান। হাদীস হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা, কাজ, জীবনাদর্শ ইত্যাদি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে হুজুর (সাঃ), আল্লাহপাকের নির্দেশের বাইরে কিছু করতেন না বা বলতেন না। তাই কোরআন হচ্ছে মুল কথা আর হাদীস হচ্ছে তার ব্যাখ্যা। অনেক ক্ষেত্রে সাহাবীগন নবী করিম (সাঃ) এর কথা বা কাজ ভিন্ন ভিন্ন পারিপার্শিকতায় দেখেছেন। এবং সেই আংশিক অংশগুলো নিয়ে উনাদের পরবর্তী জেনারেশন এগিয়ে গেছে। এইভাবেই মাযহাবের সৃষ্টি। তাই কোন মাযহাবকে ভুল বলা যাবে না। তবে সময়ের সাথে কিছু সংশোধন হয়। সেই সংশোধন টা অনেক মাযহাবে বিশ্বাসকারী মানেন না। এটা হচ্ছে গোঁড়ামি। আর মুসলমানদের ভিতর এত ভেদাভেদের বা মতভেদের কারন অনেক ক্ষেত্রেই গোঁড়ামি। আপনি যদি আত্মার যত্ন না নিয়ে হাত, পা, চোখ বা রুপ নিয়ে ব্যাস্ত হয়ে পরেন, তখন আপনাকে যেমন বোকা বলে অভিহিত করা হবে, তেমনি। আল্লাহ্ পাকের বানী আল-কুরান ছেড়ে শুধু হাদীসের আংশিক অংশ নিয়ে মাতামাতি করাটাও বোকামি। নোট পড়বেন তবে টেক্সট বই হচ্ছে প্রধান বিবেচ্য। কুরআন মানবেন, কিন্তু বুঝতে অসুবিধা হলে হাদিসের সাহায্য নেবেন। আশাকরি ক্লিয়ার হয়েছেন।
আহলে শব্দের অর্থ হচ্ছেঃ ১। প্রত্যাদিষ্ট ধর্মগ্রন্থের অনুসারী, কেতাবি। ২। ইহুদি, খ্রিস্টান বা ইসলাম ধর্মের অনুসারী। ৩। খাস, খাঁটি, অমিশ্র, নতুন, আনকোরা ইত্যাদি। হাদীস হলোঃ ১। হযরত মোহাম্মদ (সাঃ)-এর দর্শন ও নির্দেশসংবলিত সংকলনগ্রন্থ। ২। পরম্পরাগত হযরত মোহাম্মদ (সাঃ)-এর উপদেশাবলি। ৩। মুসলমান ব্যবস্থাশাস্ত্র। আহলে হাদীস বলতে হাদীসের অনুসারীদেরকে বুঝায়। আহলে কুরআন বলতে কুরআনের অনুসারীদেরকে বুঝায়। আহলে কিতাব বলতে কিতাবের অনুসারীদেরকে বুঝায়। আহলে খবিশ বলতে শয়তানের অনুসারীদেরকে বুঝায়। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy