ভালোবাসার মানুষের অভিমান?
প্রথমেই সালাম নিবেন। গত ২ তারিখে আমাদের মাঝে ঝগড়া হয়। সে বলেছিলো আমি তাকে ৩ বছর ধরে বেঁধে রাখছি,উত্তরে আমি রাগের মাথায় বলেছিলাম তাহলে আজ থেকে তুমি মুক্ত। তারপর থেকে ১৬ দিন ধরে কোনো কথা বলে না,মেসেজ দিলেও রিপ্লাই দেয় না,আজ আমাদের সম্পর্কের ৩ বছর পূর্ণ হলো। কি করলে সে আমার সাথে আবার আগের মতো কথা বলবে,সব অভিমান ভেঙ্গে আবার ভালোবাসবে.....
1 Answers
দেখুন বিষয়টি সহজ আবার ভেবে দেখলে জটিল,, কী কারণে আপনাকে বললো ৩ বছর তাকে আপনি বেধে রেখেছেন,, আর এই কথাটা কী তার কোনো কৌশল? যেমন এই কথা বলে সে আবার আগের মতো হতে চায়,, মানে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না? নাকি আপনার সাথে ৩ বছর সম্পর্ক করতে গিয়ে এখন বিরক্ত বোধ করছে? এসব বিষয় হতেই পারে,, হয়তো আপনি তাকে কোনো কথার মাধ্যমে অপেক্ষা করাচ্ছেন!! সে আর অপেক্ষা করতে পারছে না,, যেহেতু আপনি তাকে ভালোবাসেন আর সে-ও আপনাকে ভালোবাসে তাই অপেক্ষায় না রেখে তাকে বিয়ের প্রস্তাব দিন,, রাজি থাকলে হ্যা বলবে আর না থাকলে না করে দিবে,, আর আপনিও কিন্তু রাগের মাথায় ভুল উত্তর দেননি,, ভালোবাসার কারণে সে যদি মনে করে বেধে রেখেছে ,, তাহলে তাকে মুক্ত হওয়ার কথা বললে সমস্যা কোথায়? আসলে এই কথা হয়তো আপনাকে ইচ্ছে করেই বলেছে,, দেখুন আপনাকে ফোন করে না,, কিন্তু আপনি তো পারেন এসএমএস করতে বা কল করতে,, তাই কিছু না ভেবে এসএমএস দিয়ে অথবা কল দিয়ে আপনি তাকে বুঝিয়ে বলুন,, দেখুন সমস্যা সমাধান হবে হয়কি না,, আর যদি নাই হয় তবে বিয়ের বিষয়টি বলুন হ্যা কিন্তু কোনো প্রাতরণা করা চলবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy