1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি আপনার মিন্স শুরু হওয়ার ৭ দিন আগ থেকেই ফেমিকন পিল খেতে চান ।জ্বি খেতে পারেন সমস্যা নেই তবে আপনার ৭ দিন পর যে মিন্সের সময় আসবে সেই সময়ে কিন্তু আপনার মিন্স হবে না। অর্থাৎ ফেমিকন পিল খাওয়াকালিন সময়ে আপনার মিন্স হবে না যা বন্ধ থাকবে।
কিন্তু যদি আপনি আপনার মিন্সের ৭ দিন আগ থেকেই এই ফেমিকন পিল খেতে চান বা খান তাহলে আপনি কিন্তু সেই দিন থেকে মিলন করতে পারবেন না আপনি নিয়মিত এই পিল সেবনের ৭ দিন পর ৮ দিনের দিন থেকে মিলন করতে পারবেন অন্যথায় নয়।
কিন্তু যদি আপনি এই ফেমিকন পিল আপনার মিন্সের দিন থেকে খাওয়া শুরু করেন তাহলে পিল খাওয়ার দিন থেকে বা তার পরের দিন থেকেই নিয়মিত মিলন করতে পারবেন পিল সেবন করাকালিন সময়েই । এতে সমস্যা নেই ।কিন্তু মিন্সের সময় ব্যতীত অন্য সময়ে পিল খাওয়া শুরু করলে পিল সেবনের দিন থেকেই মিলন করা যাবে না যা পিল সেবনের ৮ দিনের দিন থেকে মিলন করতে হবে এর মধ্যে মিলন করলে মিলনে কনডম নিতে হবে।
আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy