যৌনাঙ্গের পাশে ফোড়া?
2 Answers
সাধারণ কিছু সমাধান
১। জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করতে হবে।
২। একটা পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে, চিপে নিয়ে হালকাভাবে ফোড়ার ওপর সেকা দিতে হবে ফলে ফোড়াটি গলে যেতে পারে।
৩। জীবাণুনাশক মলম ফোড়ার ওপর এবং চারপাশে লাগিয়ে নিন।
৪। ফোড়া পুরোপুরি পাকার আগেই জোর করে নিজেই ফোড়া গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কেননা সে ক্ষেত্রে সংক্রমণ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। একটা সাধারণ বিষফোড়া সাধারণত ৭ থেকে ১৪ দিনের মাথায় নিজেই গলে যায়। গলে যাওয়ার পর একটা উষ্ণ, পরিষ্কার কাপড়ের খণ্ড বা তুলা বা গজ দিয়ে চেপে ধরে পুঁজ বের করে আনুন। এবার অ্যান্টিবায়োটিক মলম হালকাভাবে লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন।
৫। ফোড়া ধরার পর হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। ব্যবহার্য টাওয়েল, পোশাক-আশাক, বিছানার চাদর ইত্যাদি গরম পানিতে ধুয়ে নেবেন, যাতে সংক্রমণ না ছড়ায়।
৬। যদি প্রায়ই মুখে-গালে ফোড়া হয়, তবে দাড়ি কামানোর পর অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে হবে
-ব্যথা বা যন্ত্রণা উপশমের জন্য যৌনাঙ্গের চারপাশে ডাক্তারের পরামর্শে ক্ষত বিরোধী মলম লাগাতে পারেন।
আসলে এই ফোড়া গুলো হতে পারে ব্যাক্টেরিয়া সংক্রামনের কারনে যদি এসব বেশি ব্যথা ও পুজ আসে সেক্ষেত্রে অবহেলা না করে ডাক্তার এর কাছে যান এবং মেডিসিন সাজেস্ট করে নেন । এখানে আপনাকে মেডিসিন সাজেস্ট করা সম্ভব না। । আর হ্যা নিয়মিত অবাঞ্চিত লোম পরিস্কার করবেন ,রিমুভার ক্রিম বা রেজার দিয়ে। এসব লোম টেনে তুলে ফেলার চেষ্টা করবেন না। অনেকেরি অভিযোগ আসে যে লোম টেনে তুলে ফেলারকারনে সেখানে ঘা বা ফোড়া উটে ও পুজ আসে। সুতারাং এ ব্যাপারে সতর্ক থাকবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy