মেয়েদের স্পর্শ করলে লিঙ্গ দিয়ে আঠালো পানির মত পদার্থ বের হলে ঐ অবস্থায় কি ওজু করে নামাজ পড়া যাবে?
নগ্ন মেয়েদের দেখে , মেয়েদের নিয়ে খারাপ চিন্তা করলে ,মোবাইলে পর্ন মুভি দেখলে ,মেয়েদের স্পর্শ করলে লিঙ্গ দিয়ে আঠালো পানির মত পদার্থ বের হলে ঐ অবস্থায় কি ওজু করে নামাজ পড়া যাবে নাকি ফরজ গোছল করতে হবে প্লিজ জানাবেন এবং এর সমাধান কি এই পদার্থ যাতে বের না হয়?
1 Answers
লিঙ্গ দিয়ে আঠালো পানির মত পদার্থ বের হলে ঐ অবস্থায় ওজু করে নামাজ পড়া যাবে তবে উক্ত যায়গা ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে ফরজ গোসল করতে হবে না।
কামভাবের প্রাথমিক উত্তেজনায় যে পিচ্ছিল পদার্থ বের হয় তাকে মজি বা বীর্যরস বলে। এটা বের হবার পর উত্তেজনা আরো বৃদ্ধি পায়। আর এটা বের হলে গোসল করা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে অজু করাই যথেষ্ট।
রেফারেন্সঃ
আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীর্যরস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বলেনঃ “বীর্যরস বের হলে অজু করতে হবে এবং বীর্যপাত হলে গোসল করতে হবে" ।
(সূনান আত তিরমিজী [তাহকীককৃত], হাদিস নম্বরঃ ১১৪, ইবনু মাজাহ, ৫০৪)।
নগ্ন মেয়েদের দেখে, তাদের নিয়ে খারাপ চিন্তা বা মোবাইলে পর্ন মুভি দেখলে বীর্যরস বের হওয়া সাভাবিক। তবে এসব অশ্লীলতা থেকে মুক্ত থাকা আবশ্যক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy