সন্তান নিতে চাই এ ব্যাপারে হেল্প করবেন প্লিজ?
আস্সালামু আলইকুম আমি বিয়ে করেছি ৪ বৎসর হয়েছে,প্রথম ২ বৎসর ফেমিকন ব্যাবহার করেছি,৩য় বৎসর থেকে ফেমিকন বন্দ করে দিয়েছি ,সন্তান নেয়ার জন্য ,কিন্তু আমার ওয়াইফের মিন্স ক্লিয়ার হয়না ,৪মাস ৩মাস ৫মাস গেপে গেপে ,অল্প অল্প হয়, গত ১বৎসর আগে গাইনি ডাক্তারের কাছে নিয়ে গলাম ,তারপর ডাক্তার কিছু টেস্ট দিলো,আল্ট্রা, সুগার , ব্লাড,ইত্যাদি ,টেস্ট করালাম ,রিপোর্ট দেখে ডাক্তার বল্য ,কোন সমস্যা নাই ,কিছু ঔষধ দিলো আর বল্য ,এই ঔষধ ১০ দিন খাওয়াবেন, হয় গর্ভধারন হবে,আর নাহয় মিন্স ক্লিয়ার হবে,,যাক ১০ দিন ঔষধ খাওয়ালাম কিন্তু কোনটাই হলনা ,কিন্তু এখন ৬ মাস যাবত নিয়মিত মিন্স হচ্ছে গর্ভধারন হচ্ছেনা ,এখন আমি কি করলে এ সমস্যা থেকে সমাধান পেতে পারি তা আপনাদের মাধ্যমে জানতে চাই ,প্লিজ হেল্প এবং রিপ্লে?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেহেতু এখন আপনার স্ত্রীর মাসিক নিয়মিতভাবে হচ্ছে সেক্ষেত্রে, আপনার স্ত্রী মাসিক চক্রের মাঝামাঝি সময়ের ৩ দিন আগ থেকে ও ২ দিন পর্যন্ত মোট ৫ দিন টানা নিয়মিতভাবে মিলন করুন আশা করি প্রেগন্যান্ট হবে। অর্থাৎ আপনার স্ত্রীর মাসিক চক্র ২৮ দিন হলে মাসিকের ১৪ তম দিনের ১২ তম দিন থেকে ১৬ তম দিন পর্যন্ত মিলন করলে ও যোনির গভিরে বীর্যপাত করলে প্রেগন্যান্ট হবে। তাছাড়া ওনার মাসিক এর ৯তম দিন থেকে ২১ তম দিন পর্যন্ত নিয়মিতভাবে মিলন করবেন বাকি দিন গুলোতে মিলন করবেন না। এবং আপনি নিয়মিতভাবে পুষ্টিকর খাবার ও পরিশ্রম বা জিম করবেন আপনার স্ত্রীকে পুষ্টিকর খাবার ও শাকসবজি খেতে বলবেন, পরবর্তী মাসিকের ৭ দিন আগ থেকেই ওনাকে রেস্টে থাকতে বলবেন ও মিলন করা থেকে বিরত থাকবেন।আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy