অতিরিক্ত হাই তোলা,সাথে চোখ দিয়ে পানি আসার কারন?
হাই তোললেই চোখ দিয়ে পানি আসে,আর ক'দিন ধরে দিনে 15 বার এর অধিক হাই তোলছি, এর কারণ কি, এটা কি খারাপ কোন লক্ষন?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সাধারণত হাই উঠলে বলা হয়, ঘুম পাওয়ার লক্ষণ। আসলে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। হাই ওঠার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা মুশকিল। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, ভেগাস নার্ভের সঙ্গে সম্পর্কযুক্ত হলো হাই ওঠার বিষয়টি। এই নার্ভ মস্তিষ্ক থেকে হৃদযন্ত্র ও পাকস্থলীর সঙ্গে যুক্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হৃদযন্ত্রের ভেতরে রক্তক্ষরণ হলে বার বার হাই উঠতে পারে।
বার বার হাই তোলার নেপথ্যে থাকতে পারে বিপদও। এটি স্বাস্থ্যের পক্ষে মোটেই সহায়ক নয়। আপনার যদি অস্বাভাবিকভাবে হাই উঠতে থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরচর্চা করতে গিয়ে যাদের বারবার হাই ওঠে, তাদের ক্ষেত্রে ভয় থাকে হার্ট অ্যাটাকের। তাই বার বার হাই উঠতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেনে নিন কী কারণে বার বার হাই উঠতে পারে-
- ক্লান্তির কারনে হাই উঠতে পারে।
- মস্তিস্কের সমস্যা হলে হাই উঠতে পারে।
- ধমনীতে সমস্যা হলে হাই উঠতে পারে।
- লিভারের সমস্যা হলে হাই উঠতে পারে।
- ঘুমের অনিয়ম হলে হাই উঠতে পারে।
- মৃগীরোগের কারনে হাই উঠতে পারে।
- অন্যান্য মেডিসিন সেবনের কারনে হাই উঠতে পারে।
- না ক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন
- ঠান্ডা পানীয় খাবেন
- এ সময়ে হাটা হাটি করবেন
- পানি পান করবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy