নোরিক্স খাওয়ার পর মাসিক হচ্ছে না। প্লিজ আমাকে সাহায্য করুন। বিস্তারিত পড়ুন?

আমার মাসিক এর তারিখ 28-09-21। আমি গত 27-09-21 সহবাস করি। সহবাস করার 2 ঘন্টার মধ্য আমি নোরিক্স-1 খাই। আজ 30-09-21 কিন্তু এখনও আমার মাসিক হচ্ছে না। এর মানে কি আমি প্রেগনেন্ট? বিঃদ্রঃ গত ৪ মাসে আমি ২ বার নোরিক্স খেয়েছি। কখনও অনিয়মিত মাসিক হয়নি। এখন আমার কি করনীয়? আমি েএই মুহুর্তে বাচ্চা নিতে চাচ্ছি না।

5771 views

2 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি মিলন করেছেন এবং মিলনের পর ইমারজেন্সি পিল খেয়েছেন সেক্ষেত্রে  কিন্তু প্রেগন্যান্সির সম্ভাবনা নেই বা থাকবে না।তবে আপনার মিন্স মিসিং এর কারন হলো মুলত ইমার্জেন্সি  পিল সেবনের কারনে। আসলে অনেকেরি এসব পিল সেবনের কারনে মিন্স অনিয়মিত  হয় কারো ক্ষেত্রে মিন্সের সময় অনেক দিন পিছিয়ে যার আবার কারো ক্ষেত্রে মিন্সের সময়ের চেয়ে কয়েক দিন আগেই মিন্স হয়ে যায়। আপনি আপনার মিন্সের ১ দিন আগে মিলন করেছেন যদিও সেই সময়ে মিলনের সময় নিরাপদ ছিলো কিন্তু তার পরেও আপনি ইমার্জেন্সি পিল খেয়েন আর মিন্সের ১ দিন আগেই ইমার্জেন্সি পিল খাওয়াতেই মুলতা আপনার মিন্স এর সময় পিছিয়ে যাচ্ছে । কাজেই আপনি অপেক্ষা করুন আসা করি আপনার মিন্স হবে। নিজে থেকে কোন পিল খাবেন না ।শুধু অপেক্ষা করুন আসাকরি মিন্স হবে। 

5771 views Answered
Dr. Shoyeb
এমবিবিএস, পিজিটি(মেডিসিন), সিসিডি(বারডেম), সিএমইউ
মেডিকেল অফিসার, ডায়বেটিস ও হরমোন রোগ বিভাগ টিএমএসএস মেডিকেল কলেজ & রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বিএমডিসি রেজি নং: এ-৭৬৬৬৬


5771 views Answered

Related Questions

Next steps