ইমকন ১ নিয়ে প্রশ্ন?

আমার বউ এর পিরিয়ড হয়েছে গত মাসের ০১/০৯/২০২১ তারিখে।আমি তার সাথে মিলন করি ২৫/০৯/২০২১ রাতে।এবং ৪৮ ঘন্টা পর ২৭/০৯/২০২১ তারিখে রাতে তাকে ইমকন ১ খাওয়াই।এখনো তার পিরিয়ড হয় নি। এ ক্ষেত্রে আমার কি করা উচিৎ..?? 

অগ্রিম ধন্যবাদ

1656 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আপনার স্ত্রীর মিন্স হয়েছে ১ তারিখে এবং আপনারা মিলন করেছেন ২৫ তারিখে এবং ইমার্জেন্সি পিল খেয়েছেন সেক্ষেত্রে কিন্তু ওনার প্রেগন্যান্ট হওয়ার কোণ চাঞ্চ নেই ।তবে ওনার মিন্স মিসিং এর কারন হলো ইমার্জেন্সি পিল সেবন ।আসলে ইমার্জেন্সি পিল গুলো হলো হরমোনাল পিল যা সেবনের ফলে নারীদের দেহে থাকা দুইটি হরমোন কম বেশি হয় যার কারনে অনেকেরি এই সব পিল সেবনের কারনে মিন্স অনিয়মিত হয় আবার কারো অস্বাভাবিক ভাবে হতে থাকে। কারো মিন্সের সময় হতে মিন্স অনেক দিন পিছিয়ে যায় আবার কারো মিন্সের সময় হতে মিন্স কয়েক দিন আগেই হয়ে যায় ।আবার কারো ফোটায় ফোটায় মিন্স হয় যা সহজেই ক্লিয়ার হয় না। তাই আপনি ওনাকে অপেক্ষা করতে বলেন যেহেতু মিলনের পর ইমার্জেন্সি পিল খেয়েছে সেক্ষেত্রে ওনার প্রেগন্যান্ট হওয়ার কোন চাঞ্চ নেই। আসা করি বুঝতে পারছেন। 

1656 views Answered

Related Questions

Next steps