1 Answers
#9 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠ ছাড়ছিলেন ভারতের ক্রিকেটাররা। উইন্ডিজ ক্রিকেটাররাও এগিয়ে এসে হাত মেলাচ্ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে। হঠাৎ করেই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল ইডেন গার্ডেনের দর্শকদের। মহেন্দ্র সিং ধোনির কলার ধরে বসলেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। যেন মেরেই বসবেন ধোনিকে।
ক্ষণিকের জন্য অবাক হয়ে গেলেও আসল ঘটনা বুঝতে অবশ্য সময় লাগেনি দর্শকদের। মারামারি না, বন্ধুত্বের দাবি নিয়েই ধোনির কলার ধরেছিলেন ব্রাভো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবল প্রতিপক্ষ হলেও আইপিএলে খেলার সুবাদে ভালো বন্ধুত্বও গড়ে উঠেছে দুজনের মধ্যে।
২০১১ সাল থেকে আইপিএলের টানা পাঁচটি আসরে একসঙ্গে খেলেছেন ব্রাভো ও ধোনি। তখন ধোনিই ছিলেন ব্রাভোর অধিনায়ক। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলতে এসেও ধোনির সঙ্গে একটু মজা করার সুযোগ হাতছাড়া করেননি ব্রাভো।
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে হেরেছে ৪৫ রানে। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজের ইনিংস শেষ হয়েছিল ১৪০ রানে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy