1 Answers
অবৈধ মেলামেশার কারণে যদি সন্তান এসে যায় উক্ত সন্তানের জন্মগ্রহণ দুই অবস্থায় হতে পারে।
১। সন্তানটি জন্ম নেয়ার আগেই ব্যভিচারী ব্যভিচারিনীকে বিয়ে করে নিয়েছে। যদি এমনটি হয় তাহলে বিয়ের কমপক্ষে ছয় মাস পর বাচ্চা জন্ম নিলেই উক্ত সন্তান স্বামী-স্ত্রীর বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। তখন স্বামী একে নিজের সন্তান না বলে অস্বীকার করতে পারবে না। (মাবসুত সারাখসি ১৭/১৫৫)।
আলী ইবন আসিম ইমাম আবু হানিফা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, অবৈধ মেলামেশার কারণে যদি সন্তান এসে যায় তারপর তারা যদি একে অপরকে বিয়ে করে নেয় তাহলে বিষয়টি গোপন রাখার ও সন্তানটির পিতা উক্ত স্বামী; একথা বলার মাঝে আমি মন্দ কিছু দেখি না। (আলমুগনি ৯/১২২)।
২। আর যদি ব্যভিচারী ব্যভিচারিনীকে বিয়ে না করে থাকে অথবা বিয়ে করলেও বিয়ের আগেই ব্যভিচারিনী সন্তান প্রসব করে দেয় তাহলে তখন উক্ত সন্তান বৈধ সন্তান বলে বিবেচিত হবে না; বরং তখন সে উক্ত মহিলার জারজ সন্তান হিসেবে বিবেচিত হবে। এমনকি এই অবস্থায় ব্যভিচারী-পুরুষটি নিজের সন্তান দাবী করলেও সে তার সন্তান হবে না। তাই বিয়ের আগে যদি গর্ভে সন্তান আসে তাহলে ঐ সন্তান জারয হবে।
কেননা, আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোক যদি কোন স্বাধীন স্ত্রীলোক অথবা দাসীর সাথে যিনায় (ব্যভিচারে) লিপ্ত হয় তাহলে (জন্মগ্রহণকারী) সন্তান জারয সন্তান বলে গণ্য হবে। সে কারো উত্তরাধিকারী হবে না এবং তারও কেউ উত্তরাধিকারী হবে না। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৩ মিশকাত, তাহকীক ছানী ৩০৫৪ হাদিসের মানঃ সহিহ)।
কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অবশ্যই অভিজ্ঞ আলেমদের সহায়তা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy