"আমার নূর নবীজীকে নিয়ে প্রশ্ন?
3 Answers
আমাদের মহানবী হুজুরে পাক (সাঃ) গায়েব জানেন না কারন আল্লাহর ইচ্ছায় জীবরাঈল (আঃ) এর মাধ্যমে তার কাছে ওহী আসতো।
জ্ঞাতঃ- গায়েব জানলে জীবরাঈল এর মারফত ওহী আসতো না।
আল্লাহ আমাদের সবার ভুল গুলো শুধরানোর সুযোগ করে দিন, আমিন । এবং সঠিক ভাবে ইসলামিক জ্ঞান আহরন করার তৌফিক দান করুন।
আসলে এক্ষেত্রে গায়েবানা না বলে মৌজেজা বলতে পারেন,যা প্রায় সব নবীদের মাঝে ছিল।।আমাদের নবীর মাঝেও এমন অনেক মৌজেজা ছিল।
আসসালামু আলাইকুম ভাইজান । আপনার চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ । তবে আসল ব্যাপার হল সেই আলেমের ফতোয়া সঠিক । আল্লাহ তায়ালার এক নাম "আলিমুল গায়েব" অর্থাৎ গায়েব সম্পর্কে জ্ঞাত । একমাত্র তিনিই এই গুণের অধিকারী। হুজুর (সঃ) ও গায়েব জানতেন না (তিনি কখনো বলেনওনি যে আমি গায়েব জানি)। গায়েব জানা বলতে বোঝায় কোনো কিছুর সাহায্য ছাড়া অদৃশ্যের কিছু জানতে পারা । এই গুণ আল্লাহ ছাড়া কারো নেই । যেমন মানুষ মায়ের পেটের বাচ্চা ছেলে কি মেয়ে তা আলট্রাসনোগ্রাফি করে জানতে পারছে ,এটাকে গায়েব জানা বলে না । কারণ এ জন্য মানুষকে যন্ত্রের সাহায্য নিতে হয় । কিন্তু আল্লাহ কারো সাহায্য ছাড়াই জানেন বাচ্চা ছেলে না মেয়ে, সে বড় হয়ে কী হবে, কতদিন বাঁচবে , কী খাবে, তার চরিত্র কেমন হবে ইত্যাদি । মানুষ এগুলো জানে না। আবার ফেরেশতারাও গায়েব জানে না । তবে আল্লাহ যতটুকু জানান শুধু ততটুকু জানতে পারেন । তেমনি হুযুর (সঃ) অহি না আসলে কিছুই বলতে পারতেন না । যেমন ঃ কাফেররা তাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করেছিল তিনি প্রথমে বলতে পারছিলেন না, পরে জিব্রাইল আঃ তার সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরার পরে বলতে সক্ষম হন । এছাড়াও দেখা যায়, এক ঈহুদীর তিন কন্যা তাঁকে জাদু করেছিল (তিনি এক বছর যাদুগ্রস্ত ছিলেন), তাকে এক ইহুদী মহিলা গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল, তিনি প্রথমে খেয়ে ফেলেছিলেন। পরে গোশতের টুকরা নিজেই সতর্ক করে দিয়েছিল যে আমার সাথে বিষ মিশানো আছে । তিনি যদি গায়েব জানতেন তাহলে কি এই ভুলগুলো করতেন? আবার উহুদ যুদ্ধে কাফেররা পেছন থেকে মুমিনদেরকে আক্রমণ করেছিল, তিনি গায়েব জানলে তো আগেই এই কথা বলে দিতেন যে তারা আক্রমণ করবে। কেয়ামত কবে হবে তিনি জানতেন না, দাজ্জাল কবে আসবে তিনি জানতেন না । এভাবে প্রমান হয় , তিনিগায়েব জানতেন না, তবে আল্লাহ যতটূকু তাকে আগাম জানাতেন তিনি ততটুকুই বলতে পারতেন । এর বেশি নয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy