1 Answers

কেউ কেউ মনে করেন যে গর্ভবতী থাকার সময় কোনো গর্ভবতী মহিলাকে পেট ভরে খাওয়ালে, পেটের শিশুটি আকারে বড় হয়ে যাবে এবং প্রসবকালে কষ্ট হবে । সেই জন্য গর্ভবতী থাকার সময় তাকে কম খেতে দেওয়া হয় । এই ধারণা পুরোপুরি ভুল । কোনো মহিলা স্বাভাবিক অবস্থায় যা খাবার খেতেন, গর্ভবতী থাকার সময় তাকে তার থেকে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। মা ও গর্ভস্থশিশু দুজনের স্বাস্থ্য ভালো রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

2623 views

Related Questions