1 Answers
গর্ভবতী হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ঐ মহিলাকে উপ-স্বাস্থ্য কেন্দ্রে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে নাম লেখাতে হবে । তিন মাসের মধ্যে নাম লেখানোই সবচেয়ে ভালো।কোনো গর্ভবতী মহিলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে নাম লেখালে তবেই গর্ভবতীকালীন, প্রসবকালীন এবং প্রসূতিকালীন সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলি পেতে পারেন । নাম লেখানোর পর গর্ভবতী মহিলার নামে সরকারি স্বাস্থ্য পরিষেবার কার্ড করে দেওয়া হয় । গর্ভবতী মহিলাকে এবং প্রসবের পর শিশুকে কখন কী কী টিকা নিতে হবে এগুলিও সেই কার্ডে লেখা থাকে। নাম লেখানো হলে এলাকায় কত জন মহিলা গর্ভবতী হচ্ছেন বা কত জন শিশুর জন্ম হচ্ছে এবং তাদের মধ্যে কোনো গর্ভবতী মহিলা ও শিশু মারা যাচ্ছেন কিনা সেই বিষয়টিও বোঝা যায় । এলাকার স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য এই ধরনের তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy