2 Answers
He এর শেষ কক্ষপথের দুটি ইলেকট্রন আছে অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল। এই স্থিতিশীল অবস্থার কারণে এরা কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে না। তাই He কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
2973 views
Answered
যেসব মৌলের সর্বশেষ শক্তিস্তর আষ্টক ও দুইয়ের নিয়ম অনুসরণ করে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। ফলে এদের আলাদাভাবে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া আর স্থিতিশীলতা অর্জন করতে হয় না। ফলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না, অর্থাৎ এরা রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। He একটি নিষ্ক্রিয় গ্যাস। কারণ He এর সর্বশেষ শক্তিস্তরে ১জোড়া ইলেক্ট্রন বিদ্যমান যা দুইয়ের নিয়ম অনুসরণ করে।
2973 views
Answered