2 Answers
আপনি ক্যাপটিন হয়েছেন।ক্যাপটিন হিসাবে একজন ন্যায়বান, চরিত্রবান, সবার মতামত নেওয়ার ক্ষমতার অধিকারী হতে হয়।
2896 views
Answered
যেসব গুণ থাকা প্রয়োজন একজন ক্যাপ্টেনের :-
১. অবশ্যই সে নিজ বুদ্ধি দিয়ে সকল কাজ করবে।
২. এক এক পরিস্থিতিতে এক এক রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
৩. এমনভাবে কাজ করতে হবে ও কোন কথা বলতে হবে যেনো সেই বিষয়ে বন্ধুরা ও শিক্ষকরা দুইজনই সন্তুষ্ট হয়।
৪. নবম শ্রেণিতে ছেলেমেয়েরা অল্প একটু দুষ্টামি করবেই। সেই বিষয় মাথায় রেখেই শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝে বাঁচিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে শিক্ষকদের কাছে বিচার দিতে হবে।
৫. সকল জায়গার মতো ক্যাপ্টেন থাকলেও ন্যায়বোধ ও সততা থাকতে হবে।
৬. স্কুলে নিয়ম উপস্থিত, শিক্ষকদের কথা শুনা, সময় মতো উপস্থিত থাকা, বন্ধুদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া ইত্যাদি গুণ প্রয়োজন ।
৭. নিজের কথা বলার একটা ক্ষমতাও অবশ্যই প্রয়োজন এবং সেই সাথে একটু যুক্তিবাদী হওয়া অল্প একটু প্রয়োজন।
৮. সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনভাবে কাজ করতে হবে যেনো বন্ধুদের মধ্যে পার্থক্য সৃষ্টি না হয়।
বি.দ্র. উপরের কথাগুলো নিজ অভিজ্ঞতা থেকেই বলছি এবং বুদ্ধিমত্তার সঙ্গে সকলের প্রিয় ক্যাপ্টেন হিসেবেই থাকার সুভাগ্য হয়েছিলো।
যেসকল দায়িত্ব থাকা প্রয়োজন :-
১. প্রতিদিন ক্লাসে গিয়েই ক্লাসের সিটগুলো ঠিক করা, বোর্ডে প্রয়োজনীয় লেখাগুলো লিখতে হবে।
২.শিক্ষকদের কাজে সহায়তা করতে হবে।
৩. শিক্ষকদের বিভিন্ন বিষয়ে জানাতে হবে এবং প্রয়োজনে সমাধানের ব্যবস্থাও করতে হবে।
৪. এছাড়াও বিশেষভাবে প্রতিদিন স্কুলের পড়া, বাড়ির কাজ করে স্কুলে যাওয়া উচিত এবং সকল ক্লাসের বই নেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব।
2896 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy