কার জীবনে সফলতা বেশি?
1 Answers
ডিপ্লোমা করছে, এলএলবিতে ভর্তি হয়েছে— উভয়ই এখনও পড়াশোনায় আছে। জীবন তো এখনও শুরুই হয়নি। চাকরি বাকরি করলে, পরিবার পরিজনের দায়িত্ব কাঁধে পড়লে তখন না বোঝা যাবে, কার জীবন বেশি সফল! পৃথিবীতে কোনোই পেশাই তুচ্ছ নয়। আর সফলতাও পেশার ওপর পুরোপুরি নির্ভর করে না। একজন কৃষক কৃষি কাজ করে করেও কোটিপতি হতে পারে। অন্যদিকে একজন কোটিপতি সিস্টেম না জানলে আস্তে আস্তে ফকির হয়ে যেতে পারে। তেমনি সব ইঞ্জিনিয়ারই যে সফল জীবনের দেখা পাবে, অথবা সব অ্যাডভোকেটই যে জীবনে জয়ী হয়ে যাবে, এমন কোনো কথা নেই। বরং শেষপর্যন্ত কে টিকে থাকে এবং সার্বিক পরিস্থিতি সামাল দিতে পারে, তার ওপরই জীবনের সাফল্য। তাছাড়া সফলতা বিষয়টাই আপেক্ষিক। একজন রিকশাওয়ালার কাছে সফলতা হল দৈনিক পাঁচশো টাকা রুজি করা। অথচ একজন কোটিপতি তার কাছে দৈনিক কয়েক লাখ টাকা না এলে সে তার জীবনে সফলতা খোঁজে পাবে না। নিজেকে ব্যর্থ মনে হবে তার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy