আমি কি করব প্লিছ কেউ বলেন.?

আমি প্রথমে ডিপ্লোমা করতে চাই,এবং পরে বি.এস.সি.করব.আর আমি রোবট নিয়ে গবেশনা করতে চাই.মানে রোবট বানাতে চাই.এমতাবস্তায় আমার কোন বিষয়েের উপর ইঞ্জিনিয়ারিং কম্পিলিট করতে হবে?প্লিছ কেউ বলেন.
2701 views

1 Answers

রোবটিক্স হচ্ছে একটা জগাখিচুড়ী বিষয়। এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এর সব ব্যাপারগুলো আছে। ধরুন আপনি  রোবট কে হাটাতে চান সেক্ষেত্রে আপনার পিনিয়ামের মাপ, মোটর এর টর্ক সম্পর্কে ধারনা রাখতে হবে। আবার যখন সেন্সর নিয়ে কাজ করবেন সেটা ইলেকট্রনিক্স এর বিষয়। আর কাজগুলো যে হার্ডওয়্যার দিয়ে করাবেন সেজন্য আপনাকে প্রোগ্রামিং জানতে হবে সেটা কম্পিউটার সায়েন্স এর বিষয়।
তবে আপনার যাওয়া উচিৎ  EEE (Electrical & Electronic Engineering) এর দিকে। কারন Electrical & Electronic Engineering এর স্টুডেন্টদের সব বিষয়েই ধারনা দেয়া হয় কম বেশী।
2701 views Answered

Related Questions

Next steps