1 Answers

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাফসা রাযিয়াল্লাহু আনহার মধ্যকার বিয়েতে আলাদাভাবে কেউ উকিল ছিলেন না। রাসুল সা. নিজে হাফসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে অভিভাবক হিসেবে হাফসার পক্ষ থেকে ওমর রাযি.ই উকিল ছিলেন। এর আগে তাঁর স্বামী শহীদ হওয়ার পর তাঁর পিতা ওমর রাযিয়াল্লাহু আনহু তাঁর বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। তিনি উসমান রাযিয়াল্লাহু আনহু ও পরবর্তীতে আবু বকর রাযিয়াল্লাহু আনহুর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা গ্রহণ করেননি। শেষে রাসুল সা. নিজে যখন বিয়ের প্রস্তাব দিলেন, তখন আবু বকর রাযি. ওমর রাযি.কে বললেন, আমি এজন্যই আগে প্রস্তাবটা গ্রহণ করিনি। ...

2588 views Answered

Related Questions

Next steps