"হযরত আলী (রাঃ) তাঁর আপন চাচাতো ভাই মুহাম্মদ(সঃ) এর মেয়ে ফাতিমা (রাঃ) কে বিবাহ করেছেন" এই হাদিসটি কোন হাদিস শরিফ এ আছে?

আসসালামুয়ালাইকুম,

আমি সাইমুম(ছদ্দনাম), আমার প্রশ্নটি একজন আলেম এর কাছে, দয়া করে উত্তর দিবেন।

হযরত আলী (রাঃ) তাঁর আপন চাচাতো ভাই মুহাম্মদ(সঃ) এর মেয়ে 

ফাতিমা (রাঃ) কে বিবাহ করেছেন ।

আমি অনেক জায়গায় এই হাদিসটি দেখেছি, এই হাদিসটি কোন হাদিস শরিফ থেকে নেয়া হয়েছে??

আমি আমার চাচাতো ভাইএর মেয়ে কে ভালবাসি এবং তাকে বিয়ে করতে চাই, কিন্তু তার মা বাবা কেও এই বিয়েতে রাজি না তারা বলে এই বিয়ে পাপ কাজ আর হারাম, তাদেরকে আমি বলেছি ইসলাম এ ১৪ জন নারী এবং জীনা কারি নারী বাদে সব নারীকে বিবাহ করা জায়েজ আছে আল কুরআন এর ২২-২৪ নং আয়াত এ লিখা আছে, এবং এই হাদিস সম্পরকে বলেছি। এখন তারা বলেছে কোন হাদিস শরিফের কত নাম্বার হাদিস আমি তাদেরকে বলতে পারি নি এখন আপনাদের কাছে আমার অনুরোধ এই হাদিসটি কোন হাদিস শরিফে আছে দয়া করে বলবেন।

4025 views

1 Answers

আমি নিচের হাদিসটি পেস করলাম এ কারনে যে আবু তালিব রাসুল (স:) এর চাচা ছিলেন এটা প্রমান করার জন্য
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেছেন

যে, তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে বলতে শুনেছেন, যখন তাঁরই সামনে তাঁর চাচা আবূ তালিবের আলোচনা করা হল, তিনি বললেন, আশা করি কিয়ামাতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে আর এতে তার মগয ফুটতে থাকবে। (আ.প্র. ৩৫৯৭, ই.ফা. ৩৬০২)
ইয়াযিদ (রহঃ) – ও এ হাদীসটি বর্ণনা করেছেন এবং আরো বলেছেন, এর তাপে মস্তিষ্কের মূল পর্যন্ত ফুটতে থাকবে।

সহিহ বুখারী, হাদিস নং ৩৮৮৫
 
এখন যে হাদিসটি পেশ করব তা থেকে 
প্রমান হবে আলি রা: আবু তালিবের পুত্র

উসামাহ বিন যায়দ (রাঃ) বর্ণনা করেছেন

ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনি কি মক্কায় আপনার বাড়িতে অবস্থান করবেন? তিনি বলেনঃ আকীল কি আমাদের জন্য কোন ঘর-বাড়ি বা ঠিকানা অবশিষ্ট রেখেছে? (রাবী বলেন,) আকীল ও তালিবই আবু তালিবের ওয়ারিস হয়েছিল এবং জাফর ও আলী (রাঃ) তার ওয়ারিস হননি। কেননা তারা দু’জন তখন (আবু তালিবের মৃত্যুর সময়) মুসলমান ছিলো। আর আকীল ও তালিব ছিল কাফের (আকীল পরে মুসলমান হন)। এ কারনেই উমর (রাঃ) বলেতেন, কোন মুমিন কোন কাফেরের ওয়ারিস হবে না। উসামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমান কাফেরের ওয়ারিস হবেনা এবং কাফেরও মুসলমানের ওয়ারিস হবেনা। 

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৭৩০

এখন যে হাদিসটি পেশ করব তা 
থেকে প্রমানিত হবে ফাতেমা ছিলেন 
আলি রা: এর স্ত্রী

মিসওয়ার ইব্‌নু মাখরামাহ (রাঃ) বর্ণনা করেছেন

তিনি বলেন, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে মিম্বরে বসে বলতে শুনেছি  যে, বনি হিশাম ইব্‌নু মুগীরাহ, ‘আলী ইব্‌নু আবূ ত্বলিবের কাছে তাদের মেয়ে বিয়ে দেবার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে; কিন্তু আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত না ‘আলী ইব্‌নু আবূ ত্বলিব আমার কন্যাকে ত্বলাক দেয় এবং এর পরেই সে তাদের মেয়েকে বিয়ে করতে পারে। কেননা, ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে; আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয়, তা আমাকেও কষ্ট দেয়।

সহিহ বুখারী, হাদিস নং ৫২৩০
হাদিসের মান: সহিহ হাদিস

আপনি আপন ভাতিজিকে বিয়ে করতে পারবেন না 
।যেহেতো চাচাত ভাইয়ের মেয়েকে বিয়ে করতে চাইছেন এতে কোন পাপ হবেনা এটা হালাল কাজ সেরে ফেলুন
4025 views Answered

Related Questions

আহলে হাদিস?
3 Answers 3492 Views

Next steps