আহলে হাদিস?

আহলে হাদিস সম্পরকে কেউ কিছু বলবেন কি এইটা কি কোন দলের নাম
3492 views

3 Answers

আহলে হাদীস, বা আহল-ই-হাদীস ফার্সি শব্দ, বাআসহাবুল হাদীস যার শব্দিক অর্থ হল, হাদীসের অনুসারী। পারিভাষিক অর্থঃকুরআন এবং ছহীহ হাদীসের নিরপেক্ষ অনুসারী । কুরাআনকে আল্লাহ তায়াল নিজেই অনেক জায়গায় হাদিস বলেছেন(সুরা যুমার,সুরা আল কাহফ) আর হাদীসের শব্দিক অর্থ বাণী, যেহেতু রাসূল (সাঃ) এর বাণী হচ্ছে হাদীস, তাই সব মিলিয়ে আহলে হাদীস বা আসহাবুল হাদীস অর্থ কুর'আন এবং ছহীহ হাদীসের অনুসারী। পূর্ববর্তী আলেমদের অভিমত, এরা হল মুসলিম উম্মাহর মধ্যকার এমন একটি দল যারা কুরআন এবং হাদীসের অনুসরণে সকল মাযহাবের চেয়ে এগিয়ে। এর নিজস্ব অনুসারীরা একে আহলে হাদীস (আহল আল-হাদীস) বা সালাফিমতবাদ বলে ডাকলেও, অনেকেই একে ওয়াহাবি আন্দোলনের একটি প্রকরণ বলে দাবি করে এর অনুসারীদের ওয়াহাবি নামে চিহ্নিত করেন।

তারা প্রসিদ্ধ চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা (রহঃ), ইমাম মালিক (রহঃ), ইমাম শাফী (রহঃ), ইমাম হাম্বল (রহঃ) সহ সকল মুজতাহিদগণের ফতোয়াকে গুরুত্বের সাথে বিবেচনা করে, তবে কোনো একটি নির্দিষ্ট মাযহাব বা ইমামের মতকে এককভাবে অনুসরণ করেন না।

তাদের আরো বৈশিষ্ট্য দেখা যায়, তারা কুর'আন এবং ছহীহ হাদীসকে সর্ব প্রথম অনুসরণ করেন[৭], তারপরে অস্পষ্ট বিষয়গুলিতে ইমামগণ অর্থাৎ মুজতাহিদদের ফতোয়া পর্যালোচনা করে গ্রহণ করেন। তারা বা আহলে হাদীস আলেমগণ হাদীস শাস্ত্রের বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে হাদীসের সনদ যাচাই বাছাইয়ের পর সহীহ, দূর্বল, জাল এভাবে হাদীসের শ্রেণি বিভাগ করেন।

3492 views Answered

আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাঃ এর বাণী অনুযায়ী ৭৩ দলের একটি হল এই আহলে হাদীস.. তারা শুধুমাত্র কোরআন ও সহিহ্ হাদিসের অনুসারী বলে চালিয়ে দিলেও কি কি কাজে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মানুষ কে ভুল ব্যাখা দিয়ে দ্বিধাদ্বধ্নে ফেলে দিচ্ছে.. ইজমা কিয়াসের মধ্যে ২৪ ঘন্টা ডুবে থাকার পরেও বলে ইজমা কিয়াজ বেদআত বা মানার দরকার নাই.. এরা ৪ মাজহাবের প্রখ্যাত চার ইমামের মাসআলাকে ভিত্তিহীন বলে চালিয়ে দেই আর নামাজ রোজা ঈদ উল্লেখযোগ্য এই ৩ আমলসহ অন্যান্য কিছু আমল আমাদের থেকে আলাদাভাবে আমল করে.. সংক্ষেপে তুলে ধরলাম

3492 views Answered

আহলে হাদীস পরিচিতি

উৎপত্তি ও ইতিহাস :
আহলে হাদীস পরিভাষাটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ. এর হাত ধরেই উৎপত্তি লাভ করে। এর পূর্বে হুবহু এ শব্দটির ব্যবহার তেমন পাওয়া যায় না। অবশ্য আহলে হাদীস শব্দের সমর্থক শব্দের ব্যবহার এর পূর্বে সাহাবা তাবিয়ীদের যুগেও লক্ষ্য করা যায়। নবম শতাব্দিতে খলীফা মামুনুর রশীদের খিলাফত যুগে যখন কুরআন আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি নয়- এ দ্বন্দ্ব
মাথা চাড়া দিয়ে উঠে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার হাদীস বিশেষজ্ঞ শিষ্যগণ এক্ষেত্রে নীরবতার পথ অবলম্বন করেন। তখন থেকেই আহলুল হাদীস শব্দটি
ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে। ফলে শব্দটি একটি পারিভাষিক রূপ পরিগ্রহ করে।