কোন সাহাবী শুধু মাত্র একটি হাদিস সংগ্রহ করার জন্য সুদূর মিশরে একজন আমিরের কাছে গিয়েছিলেন?
2824 views
1 Answers
হযরত মুয়াবিয়া(রাঃ) শাসন আমলে হযরত আবু আইয়ুব আনসারী(রাঃ) শুধুমাত্র একটি হাদীস শোনার উদ্দেশ্যে মদীনা হতে মিশরের নিভৃত পল্লীতে অবস্থানকারী হযরত উকবা ইবনে আমের জুহানী(রাঃ) এর নিকট উপস্থিত হন । উকবা সংবাদ পেয়েই বাইরে আসলেন ও হযরত আবু আইয়ুব (রাঃ) কে বুকে জড়িয়ে ধরলেন। জিজ্ঞেস করলেনঃ “আবু আইয়ুব। আপনি কি কারণে এতদূরে আমার নিকট এসেছেন।তখন আবু আইয়ুব(রাঃ) বললেন- মুমিন ব্যক্তির ‘সতর’(বিশেষ জিনিস গোপন রাখা) সম্পর্কে একটি হাদীস আমি রাসূলের (সাঃ) নিকট শুনেছিলাম,কিন্তু এখন তোমার ও আমার ছাড়া তার শ্রবণকারী আর কেঁউ দুনিয়ায় বেচে নেই।তাই তোমার নিকট হতে শ্রবণের বাসনা নিয়ে আমি এতদূর এসেছি।” তখন হযরত উকবা(রাঃ) নিম্নলিখিত ভাবে হাদীসটি বললেন- “যে ব্যক্তি এই দুনিয়ায় কোন ম’মিন লোকের কোন লজ্জাকর,অপমানকর কাজ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গুনাহকে গোপন(মায়াফ) করে দিবেন।” হযরত আবু আইয়ুব বাঞ্ছিত হাদিসটি শুনে বললেন, ‘তুমি ঠিকই বলেছো সত্যই বলেছো।’ অতঃপর তিনি উষ্ট্রযানে সওর হয়ে মদীনার দিকে এমন দ্রুততা সহকারে রওয়ানা হয়ে গেলেন যে, মিশরের তদানিন্তন শাসনকর্তা মুসলিমা ইবনে মাখলাছ তাকে প্রচুর পরিমাণে উপঢৌকন দেওয়ার আয়োজন করলেও তিনি সেখানে বিলম্ব করেন নি" ।
2824 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy