আমার ল্যাপটপে উইন্ডোজ ১০ সেটাপ দিতে সমস্যায় পড়েছি। সাহায্য করুন?
1 Answers
আপনি যখন আপনার পুরনো উইন্ডোজ যেমন উইন্ডোজ ৭ বা ৮.১ থেকে ১০ এ আপডেট দিচ্ছেন তখন একটি বিষয় হয়তো খেয়াল করে দেখবেন যে, পুরনো উইন্ডোজের প্রায় সব কিছু অর্থাৎ প্রায় সব সফটওয়্যার’ই আবার নতুন করে উইন্ডোজ ১০ এ চলে এসেছে। এখন সমস্যা হল সেখানেই। আমরা অনেকেই আছি যারা তাদের পিসিতে কোন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করিনা। আবার আমাদের অনেকেরই পিসিতে ভাইরাস আছে। তাই আমরা আপনাকে বলবো, নতুন করে উইন্ডোজ ১০ এর আপডেট নিতে চাইলে অবশ্যই আগে পুরনো উইন্ডোজে একবার একটি ভালমানের এন্টিভাইরাস সেটআপ দিন এবং পুরো পিসি ভালো করে স্ক্যান করে নিন। এবং এখানে আরও উল্লেখ্য যে, আপনার পিসি যদি পুরনো বা ব্যাকডেটেড হয়ে থাকে তবে কিছু প্রয়োজনীয় ড্রাইভার আপডেট করে নেয়া জরুরী। যেমন, নেটওয়ার্ক, গ্রাফিক, এবং সাউন্ড বা অডিও (যদি পারেন তবে যতদূর সম্ভব সব ড্রাইভার গুলো আপডেট দিয়ে নিবেন) এবং সেটা অবশ্যই ম্যানুয়ালি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy