2 Answers
যদি বৈধ উপায়ে মুরগী জবাই করা হয় এবং তার মধ্যকার নিষিদ্ধ ও অবৈধ উপাদানগুলো ফেলে দেয়া হয় তাহলে সে মুরগীর গোশত দ্বারা যা কিছুই প্রস্তুত করা হোক তা হালাল হবে। যদি তাতে হারাম বস্তুর সংমিশ্রণ না করা হয়। সুতরাং ড্রেসিং করা মুরগীর গ্রীল তৈরি করার ক্ষেত্রে যদি কোনো হারাম উপায় বা উপাদান গ্রহণ না করা হয় তাহলে তা খাওয়া হালাল হবে।
ড্রেসিংকৃত মুরগি ও তা দ্বারা তৈরি গ্রিল ইত্যাদি খাওয়ার হুকুম ড্রেসিংয়ের পদ্ধতির ওপর নির্ভরশীল। যেমন, (১) যদি মুরগির পেট থেকে নাড়িভুড়ি বের করে এবং মুরগির শরীরের নাপাকি দূর করে স্বচ্ছ পানি দিয়ে ড্রেসিং করা হয়, তাহলে তা খাওয়া জায়েজ হবে। ২. আর যদি নাড়িভুড়ি সহ এই পরিমাণ গরম পানিতে রাখা হয় যে, গরমের প্রভাবে পেটের নাপাকি গোশতের মধ্যে বিস্তার লাভ করে, তাহলে উক্ত মুরগি খাওয়া জায়েজ হবে না। [সূত্র: নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া : ৩ : ৫৪১; ফাতহুল কাদির : ১ : ১৮৬; আহকামুল কুরআন : ১ : ১৪৬; ফাতাওয়া বায়্যিনাত : ৪ : ৫৯১]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy