অর্থনৈতিক সমস্যায় আজ আমি জর্জরিত?
আমি একজন বেসরকারি মেডিকেল কলেজ ছাত্র।। গাজিপুর এ থাকি।আমার বাবা একজন সামান্য চাকুরি করেন।এর পরও তিনি আমাকে মেডিকেল এ ভর্তি করেন, শুধুমাত্র নিজের না পাওয়ার বেদনা কে প্রশমিত করতে।মেডিকেল এ পড়াশোনার চাপ কত টা বেশি , সেটা কম বেশি সবাই জানেন।নিজের প্রশংসা করার জন্য বলছি না, আমি অনেক মন দিয়ে পড়াশোনা করি এবং নিয়মিত পাশ করি।কিন্তু একদম প্রথম থেকেই আমি একটা সমস্যায় ভুগছি, আর সেটা হল টাকা।বাসা থেকে টাকার পরিমান এতটাই কম দেওয়া হয় যে, নিজের নূন্যতম প্রয়োজন তো দূরে থাক, ঠিকমত খেতে পারছি না।যেটা গাজিপুর এর মত শহরে টিকে থাকাটা দুষ্কর।একমাত্র টাকার কারনে আমি সব সময় দুশ্চিন্তা গ্রস্থ থাকি।মাঝে মাঝে পড়ায় মন দিতে পারিনা।আমি যতদুর পারি টাকা বাচানোর চেষ্টা করি।আমার কোনো বাজে অভ্যাস নেই।নিজে রান্না করে খাই।মাছ মাংস না, শুধু শাক সবজি। এভাবে আমি আর থাকতে পারছি না।বাবা মা কে জানালে তারা কষ্ট পাবেন বলে জানাতে পারছি না।কারন, তারা আমাকে এর বেশি টাকা দিতে পারবেন না।সত্য কথা বলতে মেডিকেল পড়াশোনা আমার অনেক ভাল লাগে।কিন্তু এভাবে চলতে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ব।ইতোমদ্ধে আমার মুখের চাপা ভেঙ্গে, ওজন কমে গেছে।আয়নায় নিজের চেহারা দেখতে ইচ্ছা করে না।একটা টিউশন মেনেজ করেছিলাম। কিন্তু ঠিকমত বেতন দিত না।আমাদের এলাকা টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় এখানে টিউশন পাওয়া খুব কঠিন।শুধু মাত্র খাওয়া দাওয়া নয়, নিজের কিছু চাওয়া পাওয়া পুরণ করতে পারিনা।আমি এখন কি করব?আমাকে একটু পরামর্শ দিন।আমার সমস্যা টা আরও পরিষ্কার করে দেই, আমি শুধু এখানে ঠিকমত খাওয়া দাওয়া করে, নিজের নূন্যতম প্রয়োজন টুকু মিটিয়ে ঠিকমত পড়াশোনা করতে চাই।
1 Answers
আপনার ব্যাপরটির জন্য সত্যিই খুব খারাপ লাগলো
যেহেতু টিউশনি মিলছেনা সেহেতু আপনাকে অন্য কোন
কর্ম খুজে বের করতে হবে।
কষ্ট করলে কেষ্ট মিলে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy