আদম আলাইহিসসালাম কে আল্লাহ কোন ধর্ম দিয়ে পাঠিয়েছিলেন?
মুসলমানরা বলে ইসলাম ধর্ম সঠিক এবং ইসলাম ধর্মকেই আল্লাহ বেশি ভালোবাসেন। হিন্দুরা বলে হিন্দুধর্ম সঠিক এবং ভগবান হিন্দুধর্মকেই বেশি ভালোবাসে।আমি না হয় মুসলমানের ঘরে জন্মেছি আর তুমি না হয় হিন্দু ঘরে জন্মেছো। এখন আমার প্রশ্ন হলো আমাদের সকলের আদি পিতা আদম(আঃ) কে আল্লাহ কোন ধর্ম দিয়ে পাঠিয়েছিলেন?এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই?
2907 views
3 Answers
সব নবীকেই আল্লাহ ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছিলেন। এটার ভিত্তি হল- প্রত্যেক নবীকে আল্লাহ তিনটি মৌলিক বিশ্বাসের প্রচারে পাঠিয়েছিলেন। ইসলাম ধর্মেও এই তিনটি বিশ্বাসই মূল: ১. একত্ববাদ। তথা আল্লাহ এক এ কথার সাক্ষ্য দেওয়া। ২. রিসালাত। তথা প্রত্যেক যুগের নবীকে মানা। এবং ৩. কিয়ামত। তথা শেষ দিবসের ওপর ঈমান আনা। . এই তিনটি বিষয় ঈমানের মূল। যা প্রত্যেক উম্মতের ওপরই আবশ্যক। আর তিনটি বিষয় আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীই পালন করেছেন এবং প্রচার করেছেন। যা কুরআনের অনেক আয়াতে বিবৃত হয়েছে। আর এটাই ইসলাম ধর্ম। তবে আমাদের ইসলাম ধর্মের নাম এবং হুবহু এই কাঠামো ইবরাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে।
2907 views
Answered
আল্লাহ আদমকে মানুষ হিসেবে কিছু জীবন
বিধানসহ পাঠিয়েছে। তখন ধর্ম বলে কিছু
ছিলনা। আর এখন বিধান গুলি পরিবর্তিত
হয়ে বিভিন্ন ধর্মে মানুষ বিভক্ত হয়েছে।
মুসলিমরাও শিয়া, সুন্নি ইত্যাদি মতবাদে
বিভক্ত হয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে
বলে দিছেন তোমরা মতবাদে বিভক্ত হয়োনা।
আল্লাহ, ঈশ্বর, ,গড বিভিন্ন ধর্মে প্রভুকে বিভিন্ন
আল্লাহ, ঈশ্বর, ,গড বিভিন্ন ধর্মে প্রভুকে বিভিন্ন
নামে ঢাকা হয়। সে হিসেবে আদম মুসলিম
হয়ে এসেছেন।
2907 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy