আবৃত্তি করার মত কবিতা, গাওয়ার মত গান ও বলার মত কৌতুক চাই?
2 Answers
১. এউ পদ্মা এই মেঘনা
২. সালাম হাজার সালাম
৩. সূর্যদয়েও তুমি সূর্যাস্তেও তুমি এবং
আবৃত্তি করার মত কবিতা:-
১. তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
২. জন্মভূমি
৩. বাংলাদেশের হৃদয়
পাগলা গাধা মাহদী হাসান আরাম প্রিয় গদির জাতি গাধার পিঠে চড়ি, আমজনতা গাধা মোরা নেত্রী ঘোরায় ছড়ি। ভোটের সময় নরম গলায় নগদ ভোটটা চায়, রাস্তাঘাটে গাধা মরে কে নেবে এর দায়? দক্ষ রাখাল পক্ষ নিয়ে পায়ে গুলি ছুড়ে, পাখানি না শিওর হয়ে পেটটা আমার ফুঁড়ে। দক্ষ হাতে , দক্ষ রাখাল মোদের মারে গুলি, গাধারা সব গাধাই রলাম কুড়াই পায়ের ধূলি। আমরা যদি ভূষণ ছেড়ে পাগলা গাধা হই, রাখাল সোনা গদি ফেলে যাবিরে তুই কই ? বৃষ্টি // মাহদী হাসান বৃষ্টি, তোমার নূপুরধ্বনি লাগছে ভীষণ ভালো, হৃদয় মাঝে কাঁপন জাগাও সুখের প্লাবন ঢালো! মনটা ধোয়ার ইচ্ছে জাগে তোমার চোখের জলে, চারোদিকে আঁধার ঘনাও সুখ নামানোর ছলে! মেঘের কপাট আটকে দিয়ে মুখ লুকিয়ে দেখো, মনের ভেতর কাঁদছে কেমন আমায় দেখেই শেখো। তোমার নূপুর ক্ষণিক বাজে ঋণী তোমার সুরে, কেউ দেখেনা নিত্য যে সুর খাচ্ছে কুড়েকুড়ে। সে সুর শোনার মানুষতো নাই পুরো জগত জুড়ে, তোমায় নিয়ে ব্যস্ত সবাই আমি অচিনপুরে। ।।চাঁদ।। মাহদী হাসান নিজের কোনো নেইতো আলো পরের আলোয় জ্বলি, কাব্যে কবি মিছাল টানে দূর গগনে চলি। কলংক দাগ দেহে নিয়ে রাতকে করি আলো, অমাবস্যায় মর্ম বোঝো মুখটি করো কালো। দিনের আলোয় ফিকে দেহ রাতে রূপের রাণী পদ্য লেখার প্রতি ভাঁজে আমাকে নাও টানি! ঐ যে মেয়ে কলঙ্কিনী আড়চোখে ক্যান্ দ্যাখো আমিও তেমন কিন্তু তুমি আমায় নিয়েই লেখো! ভালো মন্দ নিয়েই আমি এইতো আছি বেশ, তোমরা কেমন আছো মানুষ জানাও সবিশেষ। শুভ নববর্ষ মাহদী হাসান শুভ— শুভ নববর্ষ সালডা জানি কতো? ইংরেজিতে ব্যস্ত আমি— জানি কী আর অতো! এপ্রিলের চৌদ্দ তারিখ, ইংরেজিতেই গুনি! থার্টি ফার্স্ট নাই এখানে? পালা, বাউল শুনি! ক্যালেন্ডারে গুইনা রাখে বাংলা তারিখ সন, একটা দিনে বাঙাল সাজি! ফেরেশ করি মন। ইঞ্চি দুয়েক মেকাপ মাখি খোঁপায় বেলী ফুল, লাল পাড়ের শাদা শাড়ি বাঁধাই হুলুস্থুল! আলতা রাঙা পা দেখি না উচু হিলের জুতো! নূপুর পায়েল হারিয়ে গেলো সাথে গায়ের সুতো! কর্ম দোষে দুষ্ট আমি মঙ্গল খুঁজে ফিরি, গামছা মাথায় মূর্তি হাতে এ্যাংলো বাবুগিরি! ছাগল বেচা টাকা দিয়ে ইলিশ কিনে খাই! একটা দিনের ইলশে ছুতোয় হিন্দিতে গান গাই! হালখাতাটা আর দেখিনা হিসেব-নিকেশ কই! মাচার উপর সাজিয়ে রাখা কোথায় মিষ্টি, দই! সূর্যোদয়ের সাথেই নাকী বাংলা সালের শুরু, রাত বারোটায় তুফান দেখে কুঁচকে ওঠে ভুরু! মেলায় যেতে ভালোই লাগে আঁচ করা যায় গতর! বাংলা আমার হরহামেশা খুলছে রোজই সতর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy