বউ তালাক সম্পর্কে জানতে চাই?
আমার বউয়ের সাথে পারিবারিক গণ্ডগোলে আমাদের বিবাদ লাগে। সে আমাকে রেখে বাপের বাড়ি চলে যায়। তার বেশ কিছুদিন পরে আমার দাদি আমাকে বউ আনতে বলায় আমি রাগের মাথায় দাদিকে বলি, বউ আমি আনবো না, বউ আমি তালাক দিয়ে দিছি। অথচ মনে মনে কিছুই বলিনি। আমি এমনি দাদিকে বলেছি। এখন আমরা একসাথে আছি। এতে কি কোনো ভুল আছে? থাকলে কীভাবে সমাধান করব? বলবেন প্লিজ!
2629 views
1 Answers
আপনার প্রশ্নের বিবরণ মতে আপনার স্ত্রীর উপর এক তালাক পতিত হয়ে গেছে। সুতরাং আপনি যদি তালাক বিষয়ক কথা বলার পর আপনার স্ত্রীর তিন ঋতু স্রাবের মাঝে তার সাথে স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করে থাকেন তাহলে তাকে রুজআত তথা স্ত্রী হিসেবে প্রত্যানয়ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পক্ষান্তরে যদি তিন ঋতুস্রাব অতিক্রান্ত হওয়ার পর তার সাথে ঘর সংসার করে থাকেন তাহলে তা অবৈধ হচ্ছে। এক্ষেত্রে করণীয় হলো, মহর ধার্য করে নতুন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তখন সে আপনার বৈধ স্ত্রী হিসেবে গণ্য হবে। এবং ইতিপূর্বেকার অবৈধ মেলা মেশার জন্য তওবা করতে হবে।
2629 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy