2 Answers
কোন জীবেই কৃপা হবেনা
কারন এখানে পাঠা বলি বলতে মনের পাঠা অর্থাৎ খারাপ দিকগুলো
মনের পশুত্ব ভাবটাকে বলি দিতে বলা হয়েছে
শ্রীমদ্ভাগবতের (৪/১৯/৩৬) শ্লোকের ব্যাখ্যা এইযে- মা কালী হলেন শিবের সাধধী স্ত্রী। তিনি শিবের উচ্ছিষ্ট গ্রহণ করেন।শিব নিরামিষাশী, প্রসাদভোজী। তাই মা কালী কখনো আমিষাশী নন।
শিব হলেন সর্বশ্রেষঠ বৈষ্ণব। তিনি বিশেষ কৃপা করে ভূত-প্রেত পিচাশদেরও আশ্রয় দিয়েছেন। তেমনই মা কালী যক্ষিণী, ডাইনীদেরও আশ্রয় দিয়েছন।
এই শ্রেণীর প্রাণীরা জগতে যাতে বেশী উৎপাত না করে,সেইজন্য রক্তমাংস হাড় ভক্ষণের প্রবল প্রবণতাকে সংযত করার উদ্দেশে তাদেরকে আশ্রয় দিয়েছেন। পিচাশ গুন সম্পন্ন মানুষদের জন্যে, যার বিধান হল অমাবস্যার গভীর রাতে মহামায়ার উগ্ররূপা কালীমূর্তির সামনে পাঁঠা বলি দিয়ে তার মাংস ভক্ষণ করা হয়।শাস্ত্রের এই বিধান মাংসাহার নিয়ন্ত্রণেরর জন্যেই।কালক্রমে নানাভাবে লোকে বলি প্রথার দোহাই দিয়ে অসংখ্য প্রাণী হত্যা করতে থাকলে ভগবান শ্রী বিষ্ণু বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে বলি প্রথা নিষিদ্ধ করেন।
আসুরিক প্রবৃত্তির মানুষেরা জাগতিক লাভের জন্যে কালীর পুজা করে।কিন্ত তাদের সেই পুজার নামে তারা যে পাপ করে,তা থেকে তারা অব্যাহতি পায় না আমৃত্যু পর্যন্ত।।
আর হ্যাঁ, প্রতিমার সামনে বলি দেওয়া নিষিদ্ধ।
এখন আপনিই বিচার করুন, মা কালীর পুজায় বলি দেওয়া কতখানি পাপ এবং গর্হিত কাজ।।।??
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy