দুই চোখের পাতা সহ নিচে কালির মত কালো হয়ে গেছে। সমধান থাকলে দেন প্লিজ?

আমার দুই চোখের পাতা আর চোখের নিচে কালি পড়ে গেছে। অনেকদিন হল এই সমস্যা। নিজের চোখ আয়নাতে দেখতে ভয় লাগে। বাইরে বের হতে লজ্জা লাগে।যদি কোন সমাধান থাকে দিলে অনেক উপকৃত হব।

3008 views

4 Answers

image

খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না!

3008 views Answered

আপনি অতিরিক্ত চাপ বা চিন্তা থেকে সম্পূর্ন বিরত থাকুন, শাশা অথবা আলু বেটে চোখের নিচে লাগাতে পারেন তাহল ঘাম থেকে মুক্তি পেতে প্রতিদিন প্রচুর পরিমানে পানি এ শারিরীক দূর্বলতার জন্য ঘাম বেশি হয় |

3008 views Answered

মানসিক দুঃশ্চিন্তা এবং কোনো রোগাক্রান্ত হলে এই সমস্যা হয়ে থাকে। এছাড়াও অক্লান্ত পরিশ্রম করলেও হয়। আবার ভিটামিন ও পুষ্টিকর খাবার না খেলেও হয়ে থাকে।

কাজেই,

★ অধিক পানি পান করা।

★ সঠিক সময় খাবার গ্রহণ।

★ নেশা জাতীয় অভ্যাস থাকলে তা ত্যাগ করা।

★ মানসিক দুঃশ্চিন্তা ত্যাগ করা।

★ পুষ্টিকর খাবার গ্রহণ।

★ শারীরিক অসুখ থাকলে তার চিকিৎসা গ্রহণ।

★ শারীরিক যত্ন নেওয়া ও ধুলাবালি এবং রোদ কম লাগানো।

উপরক্ত বিষয়াদি মেনে চললে আপনার সমস্যার সমাধান হতে পারে। এছাড়া আপনি বেটনোভেট অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন।

3008 views Answered

চোখের নিচে কালো দাগ এটা একটি সাধারণ সমস্যা। নানা কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো-খাবারে অনিহা , অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জেগে করতে পারেন। এজন্য চাই চোখের বাড়তি যত্ন। এই কালো দাগ হওয়ার পেছনে মূলত আমরা নিজেরাই দায়ী। ভাবছেন কিভাবে? সহজ কিছু উপায়ে আপনি আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে পারেন। আর তা করতে পারেন আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে। তাহলে চলুন এবার সহজ কিছু টিপস জেনে নেয়া যাক – * খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দু—র হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না !!! * হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। * শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫-২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন। * পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। পুদিনার রস আর্য়ুবেদিক ওষুধের কাজ করে। এই রস ঠাণ্ডা হওয়ায় আপনার চোখকেও ঠাণ্ডা রাখবে বেশ সময় নিয়ে। দেখবেন চোখে অনেক প্রশান্তি লাগবে। * গোলাপজল ব্যবহার করতে পারেন। এটাও আয়ুরবেদিক হিসেবে কাজ করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। * এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। চোখের কালো ভাব দূর করতে বরফ আসাধারণ কাজ করে। * বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন। * রোদে চলাফেরা করার সময় রোদ চশমা ব্যবহার করুন। * যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না। * যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন। * মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়। * প্রতিদিন কাজের এক ফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন। মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না। * ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। *রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের আগে রিলাক্স মুডে চলে যান। স্বাস্থোজ্জ্বল চেহারা এবং সুস্থ্যদেহ বজায় রাখতে যেসব বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে তাহলো- প্রতিদিন অন্তত ৮/১০ গ্লাস পানি পান করুন। নিয়মিত কম করে হলেও ৮ ঘণ্টা ঘুমান। বেশি বেশি সবুজ শাক- সবজি খান। খাবারের পাশাপাশি সালাদ খাবেন। এটা আপনার শরীরের স্থুলতা কমাতে সাহায্য করবে। প্রতিদিন চোখের ব্যয়াম করুন। চেষ্টা করুন দুশ্চিন্তা থেকে বিরত থাকার। দিনের যেকোন সময় বেছে নিন চোখের যত্নে ব্যয় করতে তবে ভালো হয় সময়টা ভোরে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলে। বাহির থেকে ঘরে ফিরে চোখে পরিস্কার পানি দিয়ে ঝাপটা দিন। আর হ্যাঁ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরন নিষিদ্ধ!!

3008 views Answered

Related Questions

Next steps