5 Answers
শুধু এটুকুই বলবো যে, ভালবাসাকে টিকিয়ে রাখতে হলে একে আপরের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ভালবাসার খুটি। খুটি ছাড়া যেমন ঘর টিকে না, তেমনি বিশ্বাস ছাড়া ভালবাসাও টিকে না। সম্মানবোধও একটি বড় মানের স্তম্ভ হিসাবে কাজ করে এখানে। তাই সম্মানবোধ থাকাটাও অনেক প্রয়োজন।
একে অপরকে ভালোবাসা ও নিজেদের একজন অপরজনকে বুঝতে পারলেই ভালোবাসা সারা জীবন থাকবে। আপনি যাকে ভালোবাসেন তার কাছে কোন কথা গোপন করা যাবে না ও মিথ্যা কথা বলা যাবে না। এতে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে।
ভালোবাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়/মূল চাবিকাঠীই হলো একজনের প্রতি আরেকজনের পরিপূর্ণ বিশ্বাস রাখা, আস্তা বজায় রাখা। যে ভালোবাসায় একজনের প্রতি আরেজনের বিশ্বাস থাকবেনা সেই ভালোবাসার কোনো মানেই হয়না/ নাম হলো অর্থহীন। ভালোবাসার মধ্যে তাড়াতাড়ি বিশ্বাস নষ্ট হয়ে যায় কেনো? বা প্রেমের সমাপ্তি হয় কেনো? দু-জনের যেকোনো একজনের ভ্রান্তির জন্যই বিশ্বাস নষ্ট হয়। ভালোবাসায় তখনেই বিশ্বাস একজনের প্রতি আরেকজনের হারিয়ে ফেলে যখন দু-জনের কোনো একজন কোনকিছু নিয়ে মিথ্যা কথা বলে/ কোনকিছু নিয়ে সন্দিহান করে। তবে,ভালোবাসায় সবচেয়ে বেশিরভাগ বিশ্বাস একজনের প্রতি আরেকজনের তখনেই নষ্ট হয়ে যায় যখন দু-জনের মধ্যে যেকেউ একজন মিথ্যা বলে ফেলে। যখন প্রেমিক প্রেমিকার সাথে মিথ্যা বলে তখন প্রেমিকার মনের মধ্যে কেনো জানি তাঁর প্রেমিকের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন এবং সন্দেহ করেন। আর ঠিক প্রেমিকার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। প্রেমিকাও যদি মিথ্যা বলেন ঠিক তেমনটাই হয়ে থাকে। উপরোক্ত কথাগুলোর মধ্যে যদি আপনারে পজেটিভে দিকে থাকতে পারেন তাহলেই আপনাদের দুজনের সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভবপর।
ভালবাসা টিকিয়ে রাখতে হলে সবসময় কিছু মৌলিক
বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।
১. দুজনের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে।
২. প্রেমিক বা প্রেমিকার প্রতি আস্থাশীল হতে হবে।
৩. সবসময় যোগাযোগ অক্ষুন্য রাখতে হবে।
৪. দুজনের কোন বিষয়ের প্রতি মতামতকে প্রাধান্য দেওয়া।
৫. ভালবাসার মানুষেকে গুরুত্ব দেওয়া। ইত্যাদি।
ভালবাসা টিকিয়ে রাখার ১২টি উপায়:
১) সম্পর্কে সবার আগে চাই সততা। এই জিনিসটি ধরে রাখতে হবে যে কোন পরিস্থিতিতেই। মনযোগ আকর্ষণের জন্য হলেও কখনো মিথ্যার আশ্রয় নেবেন না।
২) দাম্পত্যে রোমান্স ফিকে হয়ে যায় কয়েক বছরের মাঝেই। কিন্তু কীভাবে ধরে রাখবেন একে? একটাই উপায়, পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ যেন কখনো বন্ধ না হয়। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন।
৩) পরস্পরের প্রতি আস্থা রাখুন চোখ বুজে। সঙ্গীর ওপরে এতটুকু আস্থা রাখুন যে তিনি যা করবেন আপনাদের ভালোই জন্যই করবেন।
৪) সন্দেহ নয়, রাখুন বিশ্বাস। অহেতুক সন্দেহ যে কোন সম্পর্ককে নষ্ট করে দেয়। মনে রাখবেন, কেউ প্রতারণা করতে চাইলে আপনি সন্দেহ দিয়ে তাঁকে ঠেকিয়ে রাখতে পারবেন না।
৫) নিজেদের সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে দেবেন না, সে যত আপন মানুষই হোক না কেন।
৬) আজকের ঝগড়া কখনো আগামীকাল পর্যন্ত যেতে দেবেন না, সমাধান করুন আজকেই। শুনতে যতই ছেলেমানুষী মনে হোক না কেন, এটা ভীষণ জরুরী।
৭) পরস্পরের পরিবারকে সম্মান করুন। পছন্দ-অপছন্দ যাই হোক না কেন, সম্মানের জায়গাটি যেন ঠিক থাকে।
৮) ভুলেও প্রতারণা করবেন কিংবা করার কথা চিন্তাও করবেন না। প্রতারণা করলে প্রতারনাই ফিরে পাবেন এবং প্রতারণা কখনো চাপা থাকে না।
৯) নিজের যত্ন করুন, নিজেকে ভালবাসুন, নিজের জন্যও আলাদা সময় রাখুন। নিজেকে রাখুন সুন্দর ও ফিট। সঙ্গীর চোখে আপনার আকর্ষণ অটুট থাকবে চিরকাল।
১০) সম্পর্কের বুনোট গাঁথুন বন্ধুত্ব দিয়ে। পরস্পরের সাথে মন খুলে কথা বলুন, একসাথে শখের কাজ করুন, পরস্পরের কমন পছন্দের কাজগুলো দিয়ে আনন্দে ভরিয়ে রাখুন জীবন।
১১) চিরচেনা দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে সুযোগ পেলেই হারিয়ে যান নিরিবিলি, দুজনে দুজনার সাথে কাটান সময়। এগুলো সম্পর্ককে সতেজ রাখে আজীবন।
১২) জীবনে যত যাই হোক না কেন কোন পরিস্থিতিতেই পরস্পরকে গালাগাল করবেন না, খারাপ কথা বলবেন না বা গায়ে হাত তুলবেন না। এগুলো যা সর্বনাশ করে, এর চাইতে বেশী আর কোন কিছুতেই নয়।