আমি ইমার্জেন্সি পিল সম্পর্কে বিস্তারিত জানতে চাই... এক টানা কতো দিন মিলনে এর ব্যবহার কি করা যাবে ...?
1 Answers
কয়েকটি ইমারজেন্সি পিল সম্পর্কে জেনে নেই----- এমকন (Emcon) আই-পিল(I-pill) নোরিক্স(Norix) নরপিল(Norpill) উপরের সব গুলো পিলই ৭২ ঘণ্টার মধ্যে খেলে গর্ভবতী হওয়ার আসংখা থাকে না। এ গুলো ছড়াও আরও অনেক পিল আছে যা আপনি আপনার নিকটস্থ ফার্মেসি বা ঔষধের দোকানে পাবেন। জন্মনিয়ন্ত্রণের বিষয়ে আরও অনেক উপায় আছে। বিঃদ্রঃ- মনে রাখুন, ইমারজেন্সি গর্ভনিরোধক পিল শুধু মাত্র জরুরি সময়ের জন্য। এটি নিয়মিত ব্যবহারের যোগ্য নয়। কারণ এর গর্ভধারন রোধ করার ক্ষমতা নন ইমারজেন্সি গর্ভনিরোধকসমূহের থেকে কম কার্যকরী। তাছাড়া বার বার ইমারজেন্সি বা জরুরি গর্ভনিরোধক পিল সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ারও আশঙ্কা থাকে। ইমারজেন্সি পিল খেলে যে সমস্যা হতে পারে : # প্রচুর পরিমাণে প্রজেস্টেরন হরমোন থাকলেও কারও কারও ক্ষেত্রে সামান্য গা -বমি, মাথা ঝিমঝিম, ক্লান্তি, একটু মাথাব্যথা, পেট ফাঁপা , কখনও সখনও সামান্য ব্লিডিং ছাড়া আর কোনও সমস্যা হয় না৷ # এই পিল খেলে পরের পিরিয়ডটা ক ‘দিন পিছিয়ে যেতে পারে৷ পিল খাওয়ার পর মোটামুটি সন্তাহ তিনেকের মধ্যে পিরিয়ড হয়৷ তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই৷ # নিয়মিত খেলে, অর্থাত্ এর অপব্যবহার হলে ভবিষ্যতে ডায়াবিটিস, গলব্লাডারে পাথর বা ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটু সজাগ থাকা দরকার৷ যে সময় ইমারজেন্সি পিল ঠিক নয়: – কখনও হার্টঅ্যাটাক বা স্ট্রোক হয়ে থাকলে। – মাইগ্রেনের সঙ্গে নিউরোলজিকাল কিছু উপসর্গ থাকলে। – জন্ডিস বা বড় ধরনের লিভারের অসুখ থাকলে। – পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজের রোগী। – নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতির পরিবর্তে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy