3 Answers
পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে মিলে একপদে মিলিত হওয়াকে সমাস বলে। ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, ‘পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া একটি পদ করার নাম সমাস।’ ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ‘একাধিক শব্দ একত্রে জুড়িয়া একটি বৃহৎ শব্দের সৃষ্টি করাকে সমাস বলে।
সমাস মানে সংক্ষেপ,মিলন,একাধিক পদের একপদীকরণ|অর্থবোধক একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে|যেমন: দেশের সেবা =দেশসেবা,বই ও পুস্তক =বইপুস্তক
সমাস শব্দের অর্থ সংক্ষেপন বা মিলন কিংবা একাধিক পদের একপদে সংকোচন। সমাসের প্রামাণ্য সংজ্ঞাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাসের সংজ্ঞায় বলেছেন, 'পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা বহুপদের যে একপদীভাব, অর্থাৎ একপদ হইয়া যাওয়া, তাহাকে সমাস বলে'। ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, 'পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহুপদকে লইয়া একটি পদ করার নাম সমাস।' ভাষাচার্য ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসের সজ্ঞা দিয়েছেন এভাবে, 'একাধিক শব্দ একত্র জুড়িয়া একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে'। সমাসের সংজ্ঞা দিতে গিয়ে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেন, 'অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে'। জ্যোতিভূষণ চাকীর মতে, 'পরস্পর সম্পর্কিত দুই বা তার বেশী শব্দ একসঙ্গে মিলে সমাস হয়'।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy