1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য । আসলে নবজাতকের নাভি দিয়ে অনেক সময় দুর্গন্ধযুক্ত সাদা পুঁজ নিঃসরণ হতে পারে। এ অবস্থাকে বাচ্চার নাভির ইনফেকশন বা আমবিলিক্যাল সেপসিস বলে। নাভিতে ইনফেকশন দেখা দিলে এর চারপাশ লালচে হয়ে যায় এবং নাভি দিয়ে ক্রমাগত নিঃসরণ হতেই থাকে।
স্টেফাইলোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এমনটি হয়ে থাকে।
জন্মের পরপরই নাভির যত্ন নিলে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে শিশুর জন্মদানের ব্যবস্থা করা, শিশুটির মল-মূত্র নাভিতে যেন না লাগে সেদিকে খেয়াল রাখা, নাভির জায়গা শুকনো রাখা_ এসব সাবধানতা অবলম্বন করলে নাভিতে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে না। রোগটি দেখা দিলে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়। রোগটি অল্পমাত্রায় হলে নাভির জায়গা বেটাডিন দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে স্পিরিট ব্যবহার না করাই উত্তম। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক পাউডার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ড্রপ বা ইনজেকশন চিকিৎসকের পরামর্শ মোতাবেক দেওয়ার ব্যবস্থা নিন। নাভির ঘাতে ঘাসের রস, হলুদ বা কোনো ধরনের টোটকা ওষুধ ব্যবহার করা যাবে না। এটি শিশুর মঙ্গল তো নয়ই, বরং ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। (সমকাল পত্রিকা)
এছাড়াও গরম পানি তে একটি পাতলা পরিস্কার কাপর চুবিয়ে নিয়ে শিশুর নাভির চারিদিকে মুছেনিবেন। কিন্তু সরাসরি গরম পানি দিয়ে নাভি পরিস্কার করতে যাবেন না।
আর হ্য যেহেতু আপনার বেবির নাভি পেকে গেছে বা সেখান থেকে রস বা পুজ বের হচ্ছে সেক্ষেত্রে অবহেলা না করে দ্রুত একজন শিশু রোগ বিভাগের ডাক্তার দেখান । আসা করি আপনার বেবি সুস্থ্য হবে। আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy