আমি ক্রিকেট খেলা খুব ভালোবাসি?

আমি ক্রিকেট খেলা খুব ভালোবাসি । আর আমি ক্রিকেটার হতে চাই । কোন ক্লাবে ভর্তি হলে ভালো হয় বলবেন দয়াকরে
3206 views

3 Answers

আমি এই বিষয়ে ততটা জানিনা । তবে যতদূর জানি তা দ্বারা বলতে পরি যে , যদি সম্ভব হয় তাহলে আপনি সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তে ক্রিকেট কোর্সে ভর্তি হোন ।

এখানে আপনার লেখাপড়ার সাথে সাথে খেলাটাও হয়ে যাবে ।


3206 views Answered
সবচেয়ে ভাল হয় বিকেএসপিতে ২য়ত কলাবাগান ক্রিকেট একাডেমিতে।আরও জানতে ভিজিট করুন:-http://www.online-dhaka.com/105_116_1544_0-cricket-academy-dhaka-city-guide.html
3206 views Answered

একজন ভাল মানের ক্রিকেটার হতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই। এখনকার সেরা সেরা সব ক্রিকেটারই প্রচুর অনুশীলন করেছেন এই কাতারে পৌঁছাতে। অনুশীলনের শুরু করার পূর্বেই শুরুতেই খেয়াল রাখা উচিৎ কোন পজিশনে খেলবো। যেমন, ব্যাটসম্যান, বোলার, উইকেট রক্ষক ব্যাটসম্যান বা অলরাউন্ডার। এখন আমি যদি ব্যাটসম্যান হিসেবে খেলি তবে অবশ্যই আমাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে বেশি। অথবা আমি যদি বোলার হই তবে আমাকে বোলিংয়ে মনোযোগ দিতে হবে। আর অলরাউন্ডার হতে হলে নিয়ম করে দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিতে হবে।

একজন ভালো ক্রিকেটার হতে হলে অধ্যবসায়ীর বিকল্প নেই। খেলায় নিয়মিত হতে হবে। এছাড়াও ভুল থেকে শিক্ষা নিতে হবে। মোট কথা, মূল মনোযোগ ক্রিকেটকে ঘিরেই থাকতে হবে। স্বপ্ন যদি হয় ক্রিকেটার হবার তাহলে ছোট থেকেই সেটাতে মনোযোগ দিতে হবে।

দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু ক্রিকেট একাডেমী। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাই যারা ক্রিকেটার হতে চায় তাদের অবশ্যই একাডেমীতে অনুশীলন করা উচিৎ। তবে একবারেই কেউ বড় ক্রিকেটার হতে পারেন না। এর জন্য লেগে থাকতে হবে। বয়স ভিত্তিক (অনূর্ধ্ব) খেলে আসতে হবে। পাশাপাশি ডিভিশন পর্যায়ে খেলেও উন্নতি করা সম্ভব। এ জন্য হতাশ হওয়া চলবে না। ধন্যবাদ।

3206 views Answered

Related Questions

Next steps