প্লীজ হেল্প করুন বড় বিপদে আছি এইস. এস. সি নিয়ে?
3 Answers
যেহেতু তোমার পরীক্ষার আর বেশী দিন বাকী নেই সুতরাং তোমার এখন উচিত যেই যেই বিষয় তোমার কঠিন লাগে ওই বিষয় এর স্যার এর কাছে পড়া এবং তার কাছ থেকে সাজেশন নেয়া , , তুমি নিজে ই তোমার রুটিন বানিয়ে নিবে কারন তুমি কখন পড়বে এটা তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না । আর একটা বিষয় টা হল যেই বিষয় গুলো আগে পরিক্ষা সেই বিষয় এর উপর জোর বেশি দাও । কারন অন্য পরীক্ষার আগে ২/৩ দিন সময় পাবে । আগে জা করেছো টা বাদ এখন অন্য সব কাজ বাদ দিয়ে তুমি টাইম মত পর । আর কোন স্যার এর কাছে major বিষয় গুলো এই দের মাসস না পরলে তোমার কোন লাভ ই হবে না ,। বিজ্ঞান বিভাগ এর আকজন স্যার এর নিকট থেকে short suggestion নাও এবং এই ৫০ দিন ঠিক করে পর , ইন্নশাআল্লাহ তোমার স্বপ্ন সত্যি হবে ।
এই মুহুর্তে বই পড়ে প্রস্তুতি নেয়ার সময় আছে বলে মনে হয়না।
টেস্ট-পেপার কিনুন, সেখান থেকে ২০১৫ এবং ২০১৬ সালের প্রশ্নগুলো দেখুন।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে বিশ্লেষণ করুন, সেগুলো কোন নিয়মে, কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তা বুঝে নিন। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিন।
এই দুই সালের প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলে মোটামুটি ভালো রেজাল্ট নিশ্চিত। আরও ভালো অর্থাৎ A+ পাওয়ার প্রত্যাশা থাকলে বিভিন্ন কলেজের প্রশ্নগুলোও চর্চা করতে হবে।
এভাবে চর্চা শেষে দেখবেন যে কিছু নির্দিষ্ট টপিকই ঘুরেফিরে প্রতিবার পরীক্ষায় আসে। সেগুলো আরও ভালো করে ঝালাই করে নিন। আত্মবিশ্বাস রাখুন, আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কঠিন হলেও অসম্ভব বলবোনা। মনোযোগ দিয়ে পড়ুন, কাঙ্ক্ষিত রেজাল্ট না আসলেও ভেঙ্গে পড়ার কিছু নেই- বুদ্ধি থাকলে প্রতিষ্ঠিত হওয়ার অনেক উপায়ই আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা CSE না হলেও এগুলোর সাথে সম্পর্কযুক্ত অনেক ক্ষেত্র আছে যেখান থেকে আপনি ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy