ঘরে টেলিভিশন থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এটা কতটুকু সত্য?
যে ঘরে টেলিভিশন থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? এটা কতটুকু সত্য? টেলিভিশনে যদি কোনো অশ্লীল কিছু না দেখে শুধু খবর ,খেলা দেখা, ওয়াজ শোনা ,ও অন্যান্য ভালো জ্ঞান অর্জনের জন্য কোনো কিছু দেখলেও কি রহমানের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না? আর যদি সেটি হাদিসে থাকে কোন হাদিসে আছে রেফারেন্স দিবেন? ধন্যবাদ।
2 Answers
ঘরে টেলিভিশন থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এই কথা সত্য নয়। সত্য হচ্ছে কুকুর অথবা ছবি থাকে এমন ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না।
আবূ ত্বালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সে ঘরে 'রহমতের' ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয় যে ঘরে ছবি বা মূর্তি থাকে।’’
(রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১৮/ নিষিদ্ধ বিষয়াবলী, হাদিস নম্বরঃ ১৬৯৩, সহীহুল বুখারী ৩২২৫, ৩২২৬, মুসলিম ২১০৬, তিরমিযী ২৮০৪, নাসায়ী ৪২৮২, ইবনু মাজাহ ৩৬৪৯, মুওয়াত্তা মালিক ১৮০২ হাদিসের মানঃ সহিহ)।
টেলিভিশন যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এ ধরনের কোনো বক্তব্য রাসূল (সাঃ) হাদিসে বলেননি। এটা ভিত্তিহীন শোনা কথার মতো।
সুতরাং টেলিভিশন যদি কারো ঘরে থাকে, এই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না মর্মে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি ভুল বলেছেন।
তবে টেলিভিশনে মন্দ জিনিস থাকলে মন্দ ফল হবে, আর ভালো জিনিস থাকলে ভালো ফল হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy