2 Answers

কী ব্যবহার করা হয় একটা বুঝাতে আর কি কি ব্যবহার হয় দুই বা ততোধিক বুঝাতে। যেমন : আপনি সারা দিন কি কি করেন?? আবার, আপনি কী কাজ করেন? প্রথমটাই আপনি কি কি করেন মানে আপনি সারা দিন যত কাজ আছে সেটির তথ্য জানতে চাওয়া হয়েছে আর দ্বিতীয়টাতে আপনি কী করেন মানে যেকোনো একটা কাজকে বুঝানো হয়েছে।

3082 views Answered
"কি" ও "কী" দুইটি প্রশ্নবোধক অব্যয়। সহজ ভাষায় যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেই প্রশ্নটি "কি" দিয়ে করতে হয়। যেমনঃ তুমি কি ভাত খেয়েছ? উত্তর হ্যাঁ বা না দিয়েই দেওয়া যাবে। এক্ষেত্রে "কি" হবে।


আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না সেই প্রশ্নটি "কী" দিয়ে করতে হয়। যেমনঃ তুমি কী দিয়ে ভাত খেয়েছো?? উত্তর- মাছ, ডাল, সবজি ইত্যাদি ইত্যাদি  বলতে হবে। এক্ষেত্রে "কী" হবে।

আরো সহজ করে বলতে গেলে যেই প্রশ্নের উত্তর আপনি ঘাড় নাড়িয়ে দিতে পারবেন সেই প্রশ্ন করতে "কি" হবে আর যেই প্রশ্নের উত্তর শুধু ঘাড় নাড়িয়ে দিতে পারবেন না সাথে মুখ খুলে কিছু বলতে হবে সেই প্রশ্ন করতে "কী" হবে।

তাছাড়াও বিশ্ময়সূচক বা হর্ষ বিষাদ বোঝাতে "কী" ব্যবহার করতে হবে। যেমনঃ কী সুন্দর ফুল! , কী কষ্ট! , কী সুখ !

3082 views Answered

Related Questions

Next steps