2 Answers

বিয়ের ফুল বলতে বিবাহের দিন-তারিখ-ক্ষণ ঠিক হয়ে যাওয়া তথা বিবাহের বিষয়টি চুড়ান্ত হওয়া বুঝায়।

আমার কথার প্রামাণ্য রক্ষার্থে এখানে দুটি নিউজের কভারেজ তুলে ধরছি-

  • বিয়ের ফুল ফুটল সৌম্য সরকারের। ২৬ বছর বয়সের দুরন্ত যৌবনে জীবনের ‘জুটি’ বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এ ব্যাটসম্যান। এ মাসেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। আর তাই বিসিএল তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না সৌম্যর।
  • সতীর্থদের অনেকেই বিয়ে করে ফেললেও এতদিন ধরে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। অবশেষে ফুটল বিয়ের ফুল। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন বর্তমানে অলরাউণ্ডার খেতাব পাওয়া জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। ২৬ বছর বয়সের দুরন্ত যৌবনে পৌঁছেই জীবনের 'জুটি' বাঁধার সিদ্ধান্তটি নিলেন জাতীয় দলের এ ব্যাটসম্যান।

উল্লেখ্য, নিউজের প্রথম কভারেজটি প্রথম আলোর এবং দ্বিতীয়টি একুশে টেলিভিশনের অনলাইন ভার্সনের। ধন্যবাদ।

3182 views Answered

আসলে বিয়ে ফুল বলতে কিছু নাই এটা একটি গ্রাম অঞ্চলের বাক্য শুধু মাত্র। আর এই  বাক্যের মাধ্যমে বুঝানো হয় কোন বালক বালিকা     কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া বুঝায় আর প্রাপ্তবয়স্ক হলে বিয়ে     দেওয়া  হয়  এটাই বুঝায়। অর্থাৎ  ফুল গাছে যখন ফুলের কলি হয় আর এই কলি থেকে আসতে আসতে এক সময়   ফুল ফুটে উঠে। ঠিক তেমনি বুঝানো হয়েছে বালক বালিকাদের কে যখন একজন বালক কিশোর থেকে আসতে আসতে বয়স বৃদ্ধি পেয়ে এক সময় বিয়ের বয়স হয় ঠিক তখনেই বলা হয় যে এই ছেলেটার বিয়ের বয়স হয়েছে বা ফুল ফুটেছে এটি মুলত যৌবনকালকে নির্দেশ করে।

3182 views Answered

Related Questions

Next steps