বিড়ালের নিউটার করানো অর্থাৎ পুরুষত্ব নষ্ট করা জায়েজ কিনা?
আমি একটি ছেলে বিড়াল পুষি। বিড়ালটি চারদিন যাবৎ অনেক কান্নাকাটি করছে। অভিজ্ঞরা বলছেন ওর হিট এসেছে। ওকে নিউটার অর্থাৎ পুরুষত্ব নষ্ট করে দিলে ঠিক হয়ে যাবে। এটা করা জায়েজ হবে কিনা?
ইসলমের মাসালা মাসায়েল জানেন এমন বিজ্ঞ কারোর উত্তর কামনা করছি! অল্প জ্ঞান নিয়ে দয়াকরে কেউ লাফাবেন না।
1 Answers
হাদীসে প্রানীর অন্ডকোষ কর্তিত করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এটা মুলত শয়তানের পক্ষ থেকে ঈমানদার মুসলমানদেরকে পথভ্রষ্ট করার একটি কুকৌশল। পশুকে খাসী করার মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয়। যা করা সম্পূর্ণ নাজায়েজ।
হযরত আবদুল্লাহ্ ইবনে ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লুটতরাজ ও অঙ্গহানি ঘটাতে নিষেধ করেছেন। (বুখারী শরীফ)।
হযরত ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন- ওমর ইবনূল খাত্তাব (রাঃ) জন্তু-জানোয়ারকে খাসী (অন্ডকোষ কর্তন) করতে নিষেধ করতেন এবং বলতেন, প্রবৃদ্ধি তো নরের মধ্যেই নিহিত, তা হ্রাস করা সঙ্গত নয়। (তাফসীরে মাযহারী)।
হযরত ইবনে মুনযির ও ইমাম বায়হাকী (রহঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন প্রাণীকে চাঁদমারী এবং জন্তু-জানোয়ারকে খাসী করতে নিষেধ করেছেন। (তাফসীরে মাযহারী)।
হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) জীবজন্তু খাশী করানোকে খারাপ মনে করতেন এবং বলতেন যে, অন্ডকোষ রাখার অর্থ বংশ জারি রাখা। (মুয়াত্তা ইমাম মালেক)।
আল্লাহ তায়ালা বলেন, শপথ রইল, আমি নিশ্চয় তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো এবং নিশ্চয় তাদের মধ্যে বাসনা সৃষ্টি করবো এবং অবশ্যই তাদেরকে নির্দেশ দেবো। অতঃপর তারা চতুষ্পদ পশুর কর্ণচ্ছেদ করবে এবং নিশ্চয়ই তাদেরকে বলবো। অতঃপর তারা আল্লাহ্র সৃষ্ট বস্তুগুলোকে বিকৃত (পরিবর্তন) করবে। (সূরা নিসা, আয়াতঃ-১১৯)।
তবে প্রয়োজনের স্বার্থে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি পুরুষ প্রাণীর অণ্ডকোষ কেটে খাসি করায় কোন দোষ নেই।
প্রকৃতপক্ষে পশুকে খাশী করার মধ্যে যদি বাস্তবিকই কোন উপরকার অথবা ক্ষতি দূরীকরণ উদ্দেশ্য হয় তাহলে সাধারণভাবে হালাল। যদিও গোশত খাওয়ার অযোগ্য প্রাণী হয়। যেমন, বিড়াল ইত্যাদি। নতুবা হারাম। (আহকামে শরীয়ত)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy