আমি দাখিল পাশ করেছি ২০১২ সালে। ভুলক্রমে আমার রেজিস্ট্রেশন কার্ডে পিতার নাম "মোঃ মোজাম্মেল হক" এর স্থলে মোঃ আয়নুল হক হয়েছে। প্রিন্সিপ্যাল স্যার বললেন, আলিম পাশ করার পর দুটো একত্রে ঠিক করা যাবে। অত:পর, ২০১৪ সালে আলিম পাশ করার পর তিঁনি আর আমার ব্যাপারে তেমন কোন উদ্যোগী হননি। এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করছি। এ অবস্থায় কি পিতার নাম সংশোধন করা যাবে? যদি যায়, তাহলে কিভাবে করতে হবে একটা গাইডলাইন দিলে উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ!
3116 views

1 Answers

হ্যাঁ , আপনি আপনার সার্টিফিকেটের  পিতার নাম সংশোধন করতে পারবেন ।

এজন্য আপনাকে অনেক দৌড় ঝাপ ও টাকা ব্যয়  করতে হবে ।

আপনি আপনার এবং আপনার বাবার জন্ম সনদ বা এন আই ডি এবং সার্টিফিকেট গুলি নিয়ে ভাল একজন উকিল এর কাছে যাবেন ।

তারপর সে নাম প্রিবর্তনের রেজিস্ট্রি করবেন । কিছু কাগজপত্র দিবেন ওগুলা নিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল স্যার কছে যাবেন ।

তিনি সহ কয়েকজন শিক্ষকের স্বাক্ষর নিতে হবে ।

তারপর কাগজ গুলি নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকায় যেতে হবে ,এবং ওখান থেকেই আপনাকে আপনার সংশধিত সার্টিফিকেট নিতে হবে ।


3116 views

Related Questions