আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করা প্রসঙে?
আসসালামু আলাইকুম,
আমি একজন মেয়েকে ভালোবাসি। তার অনিচ্ছায়, পরিবারের সিদ্ধান্তে অন্য ছেলের সাথে ফোনে বিয়ে হয়ে গেছে ছেলেটি বিদেশ থাকে আমি দেশে আছি এখন মেয়েটি আমাকে বলে ও আমাকেই বিয়ে করবে কিন্তু তার পরিবার রাজি নয়, এখন তাকে বিয়ে করতে হলে আগে কি ফোনে যে বিয়ে হয়েছে তাকে ডিভোর্স দিতে হবে নাকি ডিভোর্স না দিয়েই আমি তাকে আইনি ভাবে বিয়ে করতে পারবো?
দয়া করে জানাবেন আমি বিরাট দোটানায় আছি
1 Answers
মেয়েটির ডিভোর্স না করিয়ে আপনি তাকে আইনি ভাবে বিয়ে করতে পারবেন না।
দেখুন তাদের বিয়ের কাবিনে হয়ত থাকবে না যে তারা ফোনে বিয়া করছে।
আপনি যদি মেয়েটিকে আবার বিয়া করেন তাহলে মেয়েটির বর পক্ষ আপনার নামে মামলা করলে আপনি কঠিন ভাবে ফেসে যাবেন ।
আর এই অবস্থায় ধর্মীয় ভাবে ও আপনাদের বিয়ে হবে না।
আর যদি কিছু মনে না করেন ,
অন্যের ঘর ভেংগে কি লাভ বলুন। মেয়েটির পরবারের অমতে এখন বিয়া করবেন ,আপনার পরিবার ও হয়তো মানতে চাইবে না এই বিয়ে। ২ দিন পর কতভাবে আপনার এবং আপনার পরিবারের উপর চাপ আসবে । মেয়েটির অন্য কোথাও বিয়ে হওয়ার আগে নিজেরা লুকিয়ে বিয়ে করতেন , অন্য ব্যাপার ছিল ।
যদিও ভাই আপনার মেয়েটিকে ভুলতে সময় লাগবে কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন মেয়েটি ঠিক ই আপনাকে ভুলে গেছে।
জাই হোক আপনি অবুজ নয় , যেটা ভাল বুঝেন করবেন।
আর আমার কথায় কষ্ট পেলে আন্তরিক ভাবে দুঃখিত ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy