1 Answers

দেখুন, হাদীসে মিথ্যা কথা বলাকে এবং কথা দিয়ে কথা না রাখাকে মুনাফেক হওয়ার নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। একবার মিথ্যা বললেই কিংবা একবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেই এ নিদর্শন প্রমাণিত হয়ে যায়। বস্তুত প্রকৃত মোনাফেক তো তারাই যারা ভিতরে চরম পর্যায়ের কপটতা ধারণ করে এবং উপরের দিকটাতে ভাল মানুষের লেভেল এঁটে দেয়। আর যারা মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, গচ্ছিত সম্পদ তসরুফ করে তাদেরকে পরোক্ষভাবে মুনাফেকদের শ্রেণীভুক্ত করা হয়েছে। সুতরাং এ নিদর্শনগুলো একবার পাওয়া গেলেও পরোক্ষভাবে হাদীসের ভাস্য মতে মোনাফেক হয়ে যায়। তাই মোনফেকের খাতা থেকে নাম কাটানোর জন্য সাথে সাথে তওবা করে নেয়া চাই।

2772 views Answered

Related Questions

Next steps