সম্মানিত প্রশাসক, সমন্বয়ক ও বিশেষজ্ঞ ভাইয়েরা বেয়াদবি মাফ করবেন এবং ভুল হলে ক্ষমা করবেন...?
1 Answers
কোনো উত্তর লুকায়িত করে কেন লুকায়িত করা হলো তার কারন দর্শানো
এটি সবক্ষেত্রে সম্ভব নয়, প্রতিদিন প্রচুর ভুল এবং অপ্রয়োজনীয় উত্তর লুকানো হয়। সবগুলোতে কারণ উল্লেখ করতে গেলে তা আরও প্রচুর সময় নিবে। তবে নতুন সদস্যদের ক্ষেত্রে আলাদাভাবে বুঝিয়ে দেয়া হয়। আগে দেয়া কোনো উত্তর না থাকা সত্ত্বেও আপনার সঠিক উত্তর লুক্কায়িত করা হলে আমাদের জানাবেন, আমরা যাচাই করে যথাযথ ব্যবস্থা নিবো।
দায়িত্বপ্রাপ্তগণ আগে উত্তর দেন কিন্তু অনেক সময় বিভাগ আর ভুল বানান সম্পাদনা করে দেননা
এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছি, অ্যাডমিন প্যানেলে এটি জানিয়ে দেয়া হবে। পাশাপাশি কেউ এরকম করলে তার উত্তরে মন্তব্য করে বিষয়টি জানিয়ে দিন।
অনেক সময় দায়িত্ববান ব্যাক্তিরাও উত্তর দেন কিন্তু একই প্রশ্ন আগে ছিল তার খেয়াল করে না
কিছু বিশেষ ক্ষেত্রে একই প্রশ্ন একাধিকবার করলেও তা অনুমোদন দিতে হয়, বিশেষ সদস্যরা নিজেদের অভিজ্ঞতার সাহায্যে তা বুঝে নেন। তবুও মাঝেমাঝে ভুল হওয়াটা স্বাভাবিক, মন্তব্যে তাকে ভুলটি ধরিয়ে দিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy