3 Answers
এখানে অক্সিজেন দ্বিপরামানুক তাই O2 মিলে একটি অক্সিজেন হবে তাই বিক্রিয়াটির উৎপাদ MgO হয়েছে।
ম্যাগনেশিয়ামের যোজনী ২ আর অক্সিজেনেরও ২, তাই ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম ডাই অক্সাইড নয়,যদি অক্সিজেন এর যোজনী ১ হত তাহলে MgO2 উৎপন্ন হত
খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এজন্য ধন্যবাদ ।আপনি যে প্রথম অংশ দেখিয়েছেন সেটা একটা রাসায়নিক সমীকরণ ।রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ আকারে সহজে প্রকাশ করা হয় । ম্যাগনেশিয়াম(Mg) ও অক্সিজেন(O) বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড(MgO) গঠন করে ।আমরা বিক্রিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাই উভয়ই দ্বিযোজী অর্থ্যাত্ ম্যাগনেশিয়াম(Mg) ও (O) উভয়ের যোজনী ২ ।এখন রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সিজেনকে তার যোজনী দ্বারা এবং অক্সিজেন ম্যাগনেশিয়ামকে তার যোজনী দ্বারা আকর্ষণ করবে এবং তৈরি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO) ।আপনার প্রশ্নটি হচ্ছে MgO2 কেন হলো না ? উত্তরটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় এক পরমাণু অপরটিকে তার যোজনী দ্বারা আকর্ষণ করে এবং অপরটি প্রথম পরমাণুকে আকর্ষন করেই বিক্রিয়া সম্পন্ন করে । Mg তার যোজনী দুই দ্বারা O কে এবং অক্সিজেন তার যোজনী দুই দ্বারা ম্যাগনেশিয়ামকে ধরে বিক্রিয়া করে ।তাই এখানে ম্যাগনেশিয়াম শুধু অক্সিজেনকে ধরে MgO2 গঠন করবে না ।