1 Answers
পায়ের গন্ধ দূর করতে দেখে নিন তার কিছু কৌশল। ১. মোজা ছাড়া জুতো: জুতো পরার সময় অবশ্যই মোজা ব্যবহার করুন। কারণ পাতলা সুতির মোজা পায়ের সঙ্গে আটকে থাকে এবং তা পায়ের ঘাম শুষে নিতে সহায়ক। ফলে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না। সিনথেটিকের বা উলের মোজাও ঘাম-রোধক। তবে এ ক্ষেত্রে মনে রাখবেন প্রতিদিন একই মোজা ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন অন্তত একবার মোজা পরিবর্তন করতে হবে। ২. টি ব্যাগ ব্যবহার: পায়ের পাতায় ঘাম হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য চা-পাতা ব্যবহার করতে পারেন। ফুটানো চা-পাতা দিয়ে প্রতিদিন ২০ মিনিট করে পা ভিজিয়ে রাখুন। এতে পা ঘামার পরিমাণ কমে যাবে। ফুটানো চা-পাতার এসিড জীবাণুনাশক হিসেবেও কাজ করে এবং পায়ের খোলা লোমকূপগুলিকে বন্ধ করে দেয়। ৩. জীবাণুনাশক ব্যবহার: প্রতিদিন একবার অ্যান্টিফ্যাঙ্গাল ফুট স্প্রে ব্যবহার করলে পায়ে দুর্গন্ধ হওয়ার সমস্যা কমবে। স্প্রে করতে না চাইলে অ্যান্টিফ্যাঙ্গাল পাউডারও ব্যবহার করতে পারেন। পায়ে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে বা পাউডার দিয়ে তারপরে মোজা পরে নিতে হবে। এতে পায়ে জীবাণুর বিস্তার কম হয়। ফলে দুর্গন্ধও হয় না। ৪. প্রতিদিন জুতো পরিবর্তন: একই জুতা প্রতিদিন পরলে জুতায় লেগে থাকা ঘাম শুকনোর সময় পায় না। সেই জুতোই আবার পরলে জীবাণু বাসা বাঁধে পায়ে। তার থেকেই দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই অন্তত দুই জোড়া জুতা রাখুন। একদিন এক জোড়া পরলে অন্যদিন অন্যজোড়া জুতো পরুন। ৫. পায়ের পাতায় হাওয়া লাগান: যতটা সম্ভব পায়ের পাতা খোলা হাওয়ায় রখুন। তাই সময় পেলে অফিসে কাজের ফাঁকে বা গাড়িতে যাওয়ার সময় জুতা খুলে রাখতে পারেন। এতে পায়ের পাতা অক্সিজেনের সংস্পর্শে থাকে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তাই দুর্গন্ধও হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy