হাত পায়ের ঘাম হওয়ার কারণ ও প্রতিকার?

আমার বয়স ১৭। আমার প্রায় ছোটবেলা থেকেই হাত ও পা থেকে শরীরের তুলনায় প্রচুর পরিমানে ঘাম ঝড়ে। আমি যখন কোন কাজ করতে যাই তখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘাম ঝড়তে থাকে। কোন ঔষধ খেলে এই ঘাম ঝড়া বন্ধ হয়ে জানাবেন প্লিজ। (ঔষদের দাম সহ)
3085 views

4 Answers

অলংকরণ: তুলি
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান রাশেদ খান বলেন, হাত-পা ঘামার সুনির্দিষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে বংশগতভাবে এ রোগ থাকা, শারীরিক কিছু সমস্যা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতি কারণে হতে পারে।

হাত-পা ঘামার কারণঃ
হাত-পা ঘামার প্রাথমিক কারণ হিসেবে তেমন কিছু পাওয়া যায়নি। তবে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনার কারণে ঘাম হয়ে থাকে। এ ছাড়া আরও নানা কারণে হাত-পা ঘেমে থাকে। যেমন পারকিনসন্স ডিজিজ, থাইরয়েডে সমস্যা, ডায়বেটিস, জ্বর, শরীরে গ্লুকোজের স্বল্পতা, মেনোপোজের পর প্রভৃতি। অনেক সময় শরীরে ভিটামিনের অভাব থাকলে হাত-পা অতিরিক্ত ঘামতে পারে। আবার মানসিক চাপ, দুশ্চিন্তা ও জেনেটিক কারণে হাত-পা ঘামে।

চিকিৎসাঃ

সঠিক কারণ বের না করে চিকিৎসা করা উচিত নয়। আগে অনুসন্ধান বা পরীক্ষা-নিরীক্ষা করে কারণ খুঁজতে হবে। তারপর সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত বিভিন্নভাবে হাত-পা ঘামা কমানো যেতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত একধরনের বিশেষ লোশন হাত-পায়ে ব্যবহার করলে হাত-পা ঘামা কমে যায়। বিশেষ ধরনের বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেকে নিলে হাত-পা ঘামা কমে যাবে। পরবর্তী সময়ে এটি দেখা দিলে আবার একইভাবে সেই বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেকে নিতে হবে। এসব পদ্ধতি ছাড়াও একটি বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচার করেও হাত-পা ঘামা কমানো যায়।

তবে হাত-পায়ের ঘাম রোধে যা-ই করা হোক না কেন, এর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।

3085 views Answered

এ ধরনের সমস্যা অনেকেরই হয়। মূলত হরমনাল সমস্যা। এটি থেকে  একেবারে পরিত্রান পাওয়া সম্ভব নয় তবে আপনি যদি লবন কম খান এবং পানির পরিমান একটু বেশি খান প্রতিদিন তাহলে কিছুটা কম থাকবে সমস্যাটি। 

3085 views Answered

আপনার এটা কোন সমস্যা নেই এটি শরিল দুবল থাকলে শরিল প্রচুর ঘামে তাই আপনি ভালো পুষ্টিকর খাবার খান বেশি পরিমানে পানি পান করুন আশাকরি আপনার সমস্যা সমাধান হবে।

3085 views Answered

আপনার হাত পা ঘামার কারন বলতে পারবনা তবে আপনি

হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা গ্রহন করুন এই সমস্যা

থেকে মুক্তি পাবেন।

3085 views Answered

Related Questions

Next steps