একজনের নামাজ আরেকজন পড়ে দিলে আদায় হবে?

আমার বাবা আসরের আযানের ১৫ মিনিট আগে অপারেশন থিয়েটারে ঢুকেছেন। এখন তার অপারেশন সাক্সেস হতে নাকি ২ ঘন্টার মতো লাগবে। এখন কথা হলো বাবা এখন নামাজ পড়তে পারছেন না তার পরিবর্তে তার কোন সন্তান নামাজ পড়ে দিলে আদায় হবে?????????????????
2883 views

3 Answers

না। একজনের নামাজ আর একজন পরলে হবে না। বলা হয়েছে, যদি আপনি শোয়া থেকে উঠতেও না পারেন তাহলে আপনি ইশাড়া তে নামাজ আদায় করতে হবে।

2883 views Answered

একজনের নামাজ একজনে পড়ার কোনো সিস্টেম নেই.. নামাজ যার যার কাজ! এই নামাজ যদি শারিরীক বা পারিপার্শ্বিক কারনে পড়া বাদ পড়ে যাই তবে তা অন্য কথা, নয়তো পড়া নেওয়া বাধ্যতামূলক.. দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে নামাজ পড়ার নিদের্শ আছে তারপরও অন্যকে তা আদায় করার আল্লাহ কর্তৃক আদেশ বা রাসূলের মহামান্য বাণী নেই.. তবে আপনার বাবার যেহেতু বিনা কোনো কারন নেই, যেহেতু অপারেশন করতে হচ্ছে তাই এই নামাজ না পড়ার কোনো গুনাহ্ হবে নাহ্.. আপনার বাবা আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হোন এই কামনায় করি

2883 views Answered

এটা দুনিয়বি কোন কাজ নয় যে একজনের কাজ অন্যজন করে দিলে কাজটা হয়ে যাবে । এটা স্রষ্টার ইবাদত তিনি নামায সবার জন্য ফরয করে দিয়েছেন । একজনের নামাজ অন্যজন আদায় করলে কখনো আদায হবেনা ।যার কাজ তার হিসাব

2883 views Answered

Related Questions

Next steps