টি-শার্ট পড়ে নামাজ পড়লে কি নামাজ মাকরুহ হয়?
আমি অধিকাংশ সময়ই টি-শার্ট পড়ে নামাজ পড়ি বা পড়তে হয়। এক্ষেত্রে আমার নামাজ কি মাকরুহ হবে? মাকরুহ হলে কি আমি নামাজের পূর্ণ নেকি পাবো না? এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে?
2 Answers
কিছু হুজুরগন বলে থাকেন যে বড় ধরনের কোন অসুবিধা না, নামাজ হবে। তবে অপছন্দনীয় মাকরুহ।
কিন্তু এ বিষয়ে জোর হাদিস পাওয়া যায়না।
নামাজের আহকামে সতর ঢাকার কথা বলা আছে কিন্তু কনুই ঢাকার বিষয়ে জানা নাই। যেহেতু টি শার্ট নামাজের কোন শর্ত ভঙ্গ করেনা তাই নামাজ হবে।
আমার মতে অন্য পোষাক থাকলে টি শার্ট না পরাই ভাল। কারন টি শার্ট এমন একটি পোশাক যা অতি সাধারন ও সর্বক্ষনিক পরা হয়। এজন্য টি শার্ট অফিসিয়াল ড্রেস কোডে থাকেনা। নামাজ যেহেতু একান্ত আপন মনে আল্লাহ তায়ালার সামনে প্রার্থনা তাই সামর্থ অনুয়ায়ী এমন পোষাক পরা উচিত যা দেখে মনে হবে সাধারন কাজে নয়, আল্লাহুর ইবাদাতে বান্দা প্রস্তুত। এমন পোষাক পরা উচিত। তবে না থাকলে বা কোন সমস্যার জন্য সম্ভব না হলে টি শার্টে নামাজ হবে। আর মাকরুহ নয় বলেই আমার বিশ্বাস কারন এটি কোন শর্ত ভঙ্গ করেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy